ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬

নং ৪১,০০,০০০০,০০০,০৪৯.১৮.০০০১.২৬.৬১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এ একটি বৈষম্যহীন ও মানবিক ‘সামাজিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ রূপকল্পের মূল দর্শন হলো-“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। এ দর্শনের আলোকে দেশের অতি দরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারসমূহকে একটি সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রবর্তন করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি (G2P) পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে “ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬” জারী করা হলো।

Download Now
Subscribe

Glossary

Last Updated: 14th December 2025

Loading glossary...