বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
টেকসই উন্নয়ন ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলার সক্ষমতা বাড়াতে অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
মতামত
-
প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন আলোচনা ও মূল্যায়ন প্রক্রিয়ায় উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করা হয়েছে। তবে উন্নয়ন সহযোগীদের আগ্রহ ও অগ্রাধিকার চিহ্নিত করার কোনো প্রকাশ্য ম্যাট্রিক্স কিংবা সহযোগীদের মধ্যে দায়িত্ব ও সহায়তার ক্ষেত্র বণ্টনের কোনো কাঠামো পাওয়া যায়নি। ফলে উন্নয়ন সহযোগীদের সহায়তা মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) নির্দিষ্ট অগ্রাধিকার ও বাস্তবায়ন ক্ষেত্রগুলোর সঙ্গে পরিকল্পিতভাবে সমন্বয় করা হচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র, ২০২৪-এ এই ফোরামের বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়েছিল। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা সংগ্রহ এবং তাঁদের মধ্যে সমন্বয় জোরদার করতে সরকার যত দ্রুত সম্ভব ফোরামের বৈঠক আয়োজন করতে পারে। ফোরামের আলোচ্যসূচি নির্ধারণে নির্বাচনী ইশতেহার ও কৌশলগত কাঠামোর পাশাপাশি মসৃণ উত্তরণ কৌশলকেও (এসটিএস) অন্যতম প্রধান দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তথ্যাবলী