বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ ও উদ্বেগের বিষয়গুলো যাতে দ্রুত ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তি করা যায়, সে লক্ষ্যে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সহজতর করতে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০২৫ সালের ২১ জুলাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সুপ্রিম কোর্ট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ব্যবসাসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে। সভায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের জন্য বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হয়, যা বাংলাদেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকার বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদে বাণিজ্যিক আদালত বিল পাস হয় এবং ১০ এপ্রিল এটি বাণিজ্যিক আদালত আইন, ২০২৬ (২০২৬ সালের ২৩ নং আইন) হিসেবে আইনে পরিণত হয়। আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর করা হয়। এই আইনের মাধ্যমে বাণিজ্যিক আদালতের বিচারিক এখতিয়ার মেধাস্বত্বসংক্রান্ত বিভিন্ন আইনের আওতায় সম্প্রসারণ করা হয়। এর মধ্যে রয়েছে ট্রেডমার্ক আইন, ২০০৯; কপিরাইট আইন, ২০২৩; বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩; শিল্প-নকশা আইন, ২০২৩ এবং পণ্যের ভৌগোলিক নির্দেশক আইন, ২০১৩।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 31-Oct-26
নতুন আইনের আওতায় সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় তিনটি এবং চট্টগ্রাম মহানগর এলাকায় দুটি আদালত প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর এলাকায় একটি করে আদালত প্রতিষ্ঠা করা হয়। বাকি আদালতগুলো জেলা পর্যায়ে প্রতিষ্ঠা করা হয়। বাণিজ্যিক আদালতের বিচারকদের জেলা জজ ও অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে বাণিজ্যিক আইন বিষয়ে যোগ্যতা বা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। আইনি কাঠামো অনুযায়ী, মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ৯০ দিনের মধ্যে চূড়ান্ত শুনানি সম্পন্ন করা এবং ৬০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করার বিধান রাখা হয়েছে।
মতামত
    বাংলাদেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠিত হয়েছে, তবে এই সংস্কার প্রস্তাবে উল্লেখিত বিশেষায়িত আদালত এখনো গড়ে ওঠেনি। সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সব বিচারপ্রার্থীর জন্য সাধারণ বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার বিধান করা হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য পৃথক কোনো ব্যবস্থা রাখা হয়নি। আইনমন্ত্রী জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত নিয়ন্ত্রক সংস্থাসংক্রান্ত, কর, শ্রম ও ফৌজদারি বিরোধের অধিকাংশই এই আইনের আওতার বাইরে রয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রেও অসমতা দেখা যাচ্ছে। ৭৫টি আদালত প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করা হলেও সেগুলোর সাংগঠনিক কাঠামো ও জনবল নিয়োগের বিষয়টি এখনো স্পষ্ট নয়। মামলা দায়েরের আগে মধ্যস্থতার ব্যবস্থা এমন কিছু বিধিমালার ওপর নির্ভরশীল, যেগুলো এখনো প্রণীত হয়েছে কি না, তা নিশ্চিত নয়। এ ছাড়া মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত ৯০ দিনের সময়সীমা কেবল চূড়ান্ত শুনানির পর থেকে গণনা শুরু হয়। এর আগের বিচারিক কার্যক্রম দেওয়ানি কার্যবিধি (সিপিসি) অনুযায়ী পরিচালিত হয়। পাশাপাশি ৪৬ লাখের বেশি বিচারাধীন মামলা, একই আদালতকক্ষ একাধিক কাজে ব্যবহার এবং জনবল সংকটের মধ্যেই নতুন আদালতগুলো কার্যক্রম পরিচালনা করছে।
    বিনিয়োগকারীরা এখনো বাংলাদেশের বিচারব্যবস্থাকে দুর্বল, ধীরগতির এবং ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত বলে বিবেচিত একটি ব্যবস্থা হিসেবে বর্ণনা করছেন। তাঁদের অভিযোগ অনুযায়ী, সালিশি রোয়েদাদ বাস্তবায়নের ক্ষেত্রে অসংগতি রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রতি পক্ষপাতমূলক আচরণেরও ধারণা বিদ্যমান। অন্যদিকে, নতুন আদালতগুলোতে কতটি মামলা দায়ের ও নিষ্পত্তি হচ্ছে কিংবা মামলা নিষ্পত্তিতে কত সময় লাগছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে আদালতগুলোর কার্যসম্পাদন এখনো মূল্যায়ন করা সম্ভব নয়।
    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের ওপর আরও বেশি এবং অগ্রাধিকারমূলক বাজার সুবিধার ওপর তুলনামূলক কম নির্ভর করতে হবে। এ ক্ষেত্রে চুক্তির শর্ত দ্রুত ও পূর্বানুমানযোগ্যভাবে কার্যকর করার নিশ্চয়তা বিনিয়োগ আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অথচ সরকার যে আইনি কাঠামো সংশোধনের পরিকল্পনা করছে এবং যেখানে ভারপ্রাপ্ত বিচারকদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বিনিয়োগকারীদের কাছে আস্থার দুর্বল বার্তা দেয়। এই পরিস্থিতিতে সরকার কর, নিয়ন্ত্রক সংস্থাসংক্রান্ত ও ফৌজদারি বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য আইন সংশোধনের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারে। এর মধ্যে সম্পূর্ণ বাণিজ্যিক বিরোধ থেকে উদ্ভূত ফৌজদারি মামলাগুলো যাচাই-বাছাইয়ের ব্যবস্থাও রাখা যেতে পারে। পাশাপাশি বেশি বিনিয়োগ হয় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রশিক্ষিত বিচারক নিয়োগ, মামলা দায়েরের আগে মধ্যস্থতাসংক্রান্ত বিধিমালা জারি, সালিশি কার্যক্রমে বাণিজ্যিক আদালতের ভূমিকা স্পষ্ট করা এবং বিদেশি পক্ষ জড়িত রয়েছে এমন মামলাসহ সব মামলার দায়েরের সংখ্যা, নিষ্পত্তির সময় ও ফলাফল সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করা প্রয়োজন।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...