বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তৈরি পোশাক (RMG) খাতের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে কৃত্রিম তন্তু (MMF) এবং অন্যান্য প্রাকৃতিক তন্তুভিত্তিক পোশাকের উৎপাদন ও বাজার অংশীদারিত্ব বৃদ্ধির জন্য লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
মতামত
    ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধে কৃত্রিম তন্তুভিত্তিক (এমএমএফ) তৈরি পোশাক রপ্তানি ১৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৬৮ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা রপ্তানি বহুমুখীকরণের একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এমএমএফ-সংশ্লিষ্ট বেশ কিছু কাঁচামালের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়। এর মধ্যে পলিয়েস্টার টেক্সচার্ড ইয়ার্ন, অন্যান্য পলিয়েস্টারভিত্তিক সুতা এবং পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের পাশাপাশি পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। বিজিএমইএসহ সংশ্লিষ্ট শিল্প খাতের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন যে, এসব পদক্ষেপ উৎপাদন ব্যয় বাড়াতে পারে এবং এমএমএফভিত্তিক তৈরি পোশাক রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।
    এ ছাড়া আমদানি নীতি আদেশ, ২০২৬–২০২৯-এ কৃত্রিম তন্তুভিত্তিক তৈরি পোশাকের জন্য ন্যূনতম মূল্য সংযোজনের শর্ত নির্ধারণ করা হয়। এর মধ্যে নিয়মিত ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের আওতায় ২০ শতাংশ এবং ক্রেতারা বিনা মূল্যে কাপড় সরবরাহ করলে ৪০ শতাংশ মূল্য সংযোজনের বাধ্যবাধকতা রাখা হয়। শিল্প খাতের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন যে, মূল্য সংযোজনের এই উচ্চতর শর্তগুলো দেশীয় পশ্চাৎমুখী সংযোগ শিল্পের সীমিত সুবিধাসম্পন্ন পোশাক উৎপাদনকারীদের জন্য সমস্যা তৈরি করতে পারে।
    তবে রপ্তানির পরিসংখ্যান থেকে তুলাবহির্ভূত তৈরি পোশাকের বহুমুখীকরণে ধারাবাহিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট ২ হাজার ৯৯১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানির মধ্যে তুলাবহির্ভূত পোশাকের রপ্তানিমূল্য ছিল ৯১৭ কোটি মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৩০ দশমিক ৭ শতাংশ। বছরের শুরুতে এই খাতের অংশ ছিল প্রায় ২৮ শতাংশ, যা আগস্টে বেড়ে ৩৪ দশমিক ৬ শতাংশে পৌঁছায়। এটি তুলাবহির্ভূত তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইঙ্গিত দেয়। এই ঊর্ধ্বমুখী প্রবণতা রপ্তানি বহুমুখীকরণের জন্য একটি ইতিবাচক ভিত্তি তৈরি করেছে। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে কাঁচামালের ব্যয়সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং দেশীয় পশ্চাৎমুখী সংযোগ শিল্পকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ হবে।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...