ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে একটি ডিজিটাল ও সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) মডেল তৈরি করা এবং সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিহ্নিত ও সম্পৃক্ত করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০১৮ সালে ওয়ান-স্টপ সার্ভিস আইন পাস হয়। ২০১৯ সালে চালু হওয়া ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালটি (www.bidaquickserv.org) বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকে। ব্যবসায়ীরা জানান, ওএসএস পোর্টাল ব্যবহার করার পরও তাঁদের পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-সহ একাধিক সরকারি দপ্তরে যেতে হয়। পাশাপাশি তাঁরা সেবা পেতে বিলম্ব, একই প্রক্রিয়া বারবার অনুসরণ করতে হওয়া এবং প্রশাসনিক অদক্ষতার কথাও উল্লেখ করেন। এসব সমস্যার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সেবাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং কার্যসম্পাদন পরিবীক্ষণসহ অতিরিক্ত সুবিধা যুক্ত করে একটি হালনাগাদ ওএসএস পোর্টাল তৈরির কাজ শুরু করে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) 'বাংলাবিজ' চালু করে। এটি একটি সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার (single digital gateway), যার মাধ্যমে BIDA, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (BSCIC) ওয়ান-স্টপ সার্ভিস (OSS) পোর্টালগুলোকে সংযুক্ত করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি 'বাংলাবিজ ২.০' চালু করা হয়। এতে বিজনেস স্টার্টার প্যাকেজের আওতায় ব্যবসা নিবন্ধনের পাঁচটি প্রধান সেবাকে একক আবেদনের অধীনে আনা হয়। পাশাপাশি ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে সমন্বিত অনুমোদন ব্যবস্থা, Single Sign-On এবং বাংলাবিজ আইডি প্রবর্তন করা হয়। ২০২৬ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬ গৃহীত হয়। এর মাধ্যমে BIDA, BEZA এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে (PPPA) একীভূত করে একটি একক বিনিয়োগ কর্তৃপক্ষ গঠনের বৈধানিক কাঠামো প্রস্তুত করা হয়। উক্ত আইন অনুযায়ী, সকল সেবা প্রদানকারী সংস্থাকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের পৃথক পোর্টালগুলোকে এই প্ল্যাটফর্মে সংমিশ্রণ করতে হবে। এই আইনে ওয়ান-স্টপ সেবা প্রদান, ব্যবসা নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটাল সমন্বয় এবং সরকারি অনুমোদনের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি ও সময়সীমার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 31-Oct-26
বাংলাবিজ চালুর পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি সংস্থার সেবা সংমিশ্রণ করে ওয়ান-স্টপ সার্ভিস (OSS) ব্যবস্থার পরিধি সম্প্রসারণ করে। ২০২৬ সালের জানুয়ারি নাগাদ প্ল্যাটফর্মটির মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছিল। এ কার্যক্রমের আওতায় সিটি করপোরেশন ও ব্যাংকসহ ৫২টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি 'বিজনেস স্টার্টার প্যাকেজ'-সহ বাংলাবিজ ২.০ চালু করা হয়। এই প্যাকেজের মাধ্যমে ব্যবসা শুরুর পাঁচটি প্রধান ধাপ—নামের ছাড়পত্র, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তি—একক আবেদনের অধীনে আনা হয়; যা তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই সংস্করণে পরিবেশগত ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন, কারখানা ও অগ্নিনিরাপত্তা লাইসেন্স এবং আমদানি-রপ্তানি নিবন্ধন সনদসহ অতি-প্রয়োজনীয় ২০টির বেশি অনুমোদন সেবা সমন্বিত করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে জানার সুযোগ, বাংলাবিজ আইডি এবং Single Sign-On ব্যবস্থা যুক্ত করা হয়, যার মাধ্যমে একটিমাত্র লগইন ব্যবহার করেই বিভিন্ন সংস্থার সেবা গ্রহণ করা সম্ভব। ট্রেড লাইসেন্স ইস্যুর উদ্দেশ্যে ইতোমধ্যে সাতটি সিটি করপোরেশনকে প্ল্যাটফর্মটির সাথে সংযুক্ত করা হয়েছে এবং অপর পাঁচটি সিটি করপোরেশনকে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২৬ সালের ১৯ আগস্ট BIDA জানায় যে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক্সপোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম (EMES) বাংলাবিজের সাথে সংযুক্ত করা হয়েছে। ২০ আগস্ট সংশ্লিষ্ট আইন বলবৎ হওয়ার পর ২৩ আগস্ট 'ইনভেস্ট বাংলাদেশ' আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং বাংলাবিজের সার্বিক পরিচালনা অব্যাহত রাখে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ইনভেস্ট বাংলাদেশ নিশ্চিত করে যে, তিন কার্যদিবসের বিজনেস স্টার্টার প্যাকেজটি ইতোমধ্যে চালু হয়েছে; তবে ১৪ কার্যদিবসের 'বিজনেস রেডিনেস প্যাকেজ' তখনও প্রণয়ন পর্যায়ে ছিল। ২০২৬ সালের ৬ অক্টোবর প্রকাশিত সংবাদ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় ও ইনভেস্ট বাংলাদেশ যৌথভাবে উক্ত রেডিনেস প্যাকেজটি প্রস্তুত করছিল। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠান একটি অনন্য বিজনেস আইডি (Business ID) পাবে, একবার পেশকৃত দাপ্তরিক কাগজপত্রই সকল সংস্থার মধ্যে স্বয়ংকীয়ভাবে আদান-প্রদান করা যাবে এবং একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে অনুমোদনের সর্বশেষ অগ্রগতি পরিবীক্ষণ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নীতিগত সংস্কারের উল্লেখযোগ্য অংশ আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এবং পূর্ণাঙ্গ ব্যবস্থাটি প্রায় এক বছরের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হবে।
মতামত
    বাংলাবিজ ও ইনভেস্ট বাংলাদেশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি কার্যকর ওয়ান-স্টপ সেবা ব্যবস্থা গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এই সংস্কারের মাধ্যমে সেবা গ্রহণের জন্য একটি অভিন্ন প্রবেশপথ তৈরি হলেও পুরো প্রক্রিয়াটি এখনো সমন্বিত করা সম্ভব হয়নি। অগ্রগতি মূলত সেবা গ্রহণের প্রাথমিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। তিন দিনের ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’ ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া সহজ করবে বলে আশা করা হচ্ছে। তবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা ছিল না। মূল জটিলতা দেখা দেয় নিবন্ধনের পর, যখন ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন সংগ্রহ করতে হয়। এসব বিলম্ব দূর করার লক্ষ্যে ১৪ দিনের ‘বিজনেস রেডিনেস প্যাকেজ’ চালুর পরিকল্পনা থাকলেও সেটির উন্নয়নকাজ এখনো চলমান।
    প্রাতিষ্ঠানিক বিভাজনও এখনো রয়ে গেছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পৃথক দায়িত্ব ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম পরিচালনা করছে। আইন অনুযায়ী সংশ্লিষ্ট সব অনলাইন সেবা পোর্টালকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার বাধ্যবাধকতা থাকলেও এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। ২০৩০ সালের মধ্যে সব পোর্টালের সমন্বয় সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং এ লক্ষ্যে একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হলেও গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখনো এর পূর্ণ আওতায় আসেনি। উদাহরণস্বরূপ, ট্রেড লাইসেন্স সেবা মাত্র সাতটি সিটি করপোরেশনে সীমাবদ্ধ রয়েছে। ফলে দেশের অন্যান্য পৌরসভা এই সেবার আওতার বাইরে রয়েছে।
    জবাবদিহির বিষয়টি আরও গভীর উদ্বেগের কারণ। বর্তমানে উপলব্ধ কার্যসম্পাদনসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজেদের দেওয়া, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, প্রক্রিয়াকৃত অনুমতিপত্রের প্রায় ৯০ শতাংশ এক দিনের মধ্যে দেওয়া হয়। তবে এই হিসাবের আওতায় মোট কতটি আবেদন রয়েছে, তা প্রকাশ করা হয়নি। একইভাবে ‘তিন কার্যদিবসের মধ্যে সেবা প্রদান’-এর প্রতিশ্রুতি এখনো একটি লক্ষ্যমাত্রা, বাস্তবে অর্জিত ফলাফল নয়। বর্তমানে প্রকাশ্য তথ্য থেকে কোনো সেবার আবেদন থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত মোট কত সময় লাগছে, কত শতাংশ আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যাত হচ্ছে কিংবা কতটি অভিযোগ অমীমাংসিত রয়েছে, তা জানা যায় না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংস্থা সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য করার ব্যবস্থা, অর্থাৎ ‘ডিমড অ্যাপ্রুভাল’, কেবল বাজেটে প্রস্তাব করা হয়েছে; এখনো আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া সংসদে বিলটি উত্থাপনের দিনই সংসদীয় কমিটির পর্যালোচনা ছাড়াই পাস করা হয়, ফলে বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনার সুযোগ সীমিত ছিল। উল্লেখ্য, এসব ঘাটতি উদ্বেগজনক, কারণ ২০১৮ সালের ওয়ান-স্টপ সার্ভিস আইন এবং ২০১৯ সালে চালু হওয়া সেবা পোর্টালেও একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আইনগতভাবে কার্যকর সময়সীমা এবং স্বচ্ছ অগ্রগতি প্রতিবেদন নিশ্চিত করা না হলে বর্তমান উদ্যোগেও আগের ঘাটতিগুলোর পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।
    সামগ্রিকভাবে, সংস্কারটির বাস্তবায়ন আংশিকভাবে নির্ধারিত পথে এগোচ্ছে বলা যায়। প্রয়োজনীয় ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হলেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আবেদন থেকে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত একটি সহজ, দ্রুত ও সমন্বিত সেবা প্রক্রিয়া প্রতিষ্ঠার মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কয়েকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সব সেবা পোর্টাল সমন্বয়ের জন্য বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ, বিজনেস রেডিনেস প্যাকেজ চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না এলে স্বয়ংক্রিয় অনুমোদনের বিধান আইনে অন্তর্ভুক্ত করা, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স সেবার আওতা সম্প্রসারণ এবং প্রতিটি সেবা ও সংশ্লিষ্ট সংস্থাভিত্তিক আবেদন নিষ্পত্তির সময় প্রকাশের জন্য একটি উন্মুক্ত তথ্যভিত্তিক ড্যাশবোর্ড চালু করা।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...