বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০২৪ সালের ১৮ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ সদস্যবিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়ার আংশিক সূচনা হয়। কমিশনকে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত সংগ্রহ এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ে সুপারিশ জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। তবে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) বিধিবিধান পরিপালনের বিষয়ে সরাসরি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
শ্রমমান উন্নয়নের আইনি কাঠামো সুসংহতকরণে ২০২৫ সালের ২২ অক্টোবর আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। এগুলো হলো—পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক ১৫৫ নম্বর কনভেনশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নমূলক কাঠামো সংক্রান্ত ১৮৭ নম্বর কনভেনশন এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক ১৯০ নম্বর কনভেনশন।
পরবর্তীতে ২০২৬ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ গৃহীত হয় এবং ১০ এপ্রিল তা বিশেষ গেজেটে প্রকাশিত হয়। এর মাধ্যমে ২০২৫ সালের শ্রম অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে সংসদীয় আইনে রূপান্তরিত হয় এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পরিবেশগত, সামাজিক ও সুশাসন সংক্রান্ত (ESG) বিধিবিধান পরিপালনের বিষয়টি এখনো সমাধান করা বাকি রয়েছে।
মতামত
-
সরকার শ্রম বিধিমালা, ২০১৫ সংশোধন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের কারিগরি কমিটি প্রায় ১৮০টি প্রস্তাব পর্যালোচনা করেছে এবং প্রকাশিত সংবাদ অনুযায়ী, এর প্রায় ৬০ শতাংশের বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কিছু বিধান, বিশেষ করে উৎসব ভাতা নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। অমীমাংসিত বিষয়গুলো ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদে (টিসিসি) পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংস্কার রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের নভেম্বরের মধ্যে সংশোধনীগুলো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এদিকে তৈরি পোশাক খাতে প্রাথমিকভাবে পাইলট আকারে চালু হওয়া কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ কর্মসূচি (ইআইএস) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং চামড়া ও পাদুকা খাতেও সম্প্রসারণ করা হয়েছে বলে সংবাদ পাওয়া গিয়েছে। সারা দেশে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য সরকার একটি অর্থায়ন ব্যবস্থা তৈরির কাজও করছে। পাশাপাশি জার্মানি শ্রম আইন বাস্তবায়ন জোরদার করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এসব উদ্যোগ শ্রমিক সুরক্ষা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি নির্দেশ করে। তবে সংস্কারের লক্ষ্য অর্জনের জন্য সংশোধিত শ্রম বিধিমালা সময়মতো চূড়ান্ত করা এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) বিধিবিধান পরিপালন নিশ্চিত করতে আরও সমন্বিত ও ব্যাপক উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কেবল রপ্তানিমুখী তৈরি পোশাক খাত কিছু উদ্যোগ নিয়েছে। ২০২৬ সালের ১৯ অক্টোবর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের সব সদস্য কারখানার জন্য ইএসজি প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করার পরিকল্পনা ঘোষণা করে। বিজিএমইএ আরও জানায়, সমিতির প্রায় ২,৫০০ সক্রিয় সদস্যের মধ্যে মাত্র ৩২৬টি কারখানা ইএসজি প্রতিবেদন জমা দিয়েছে, যা সন্তোষজনক নয়। উল্লেখ্য, বিজিএমইএর ইএসজিসংক্রান্ত একটি পৃথক অনলাইন পোর্টালও রয়েছে।
তথ্যাবলী