নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কিত নির্বাচন কমিশনের ঘোষণায় নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল সংক্ষুব্ধ হলে সেই দলের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযোগ করার সুযোগ সৃষ্টির বিধান করা। কমিশন/আদালত কর্তৃক সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে উক্ত অভিযোগ নিষ্পত্তি করার বিধান করা। Year: 2025 Domain: নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়া Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
জাতীয় নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে, ফলাফল গেজেটে প্রকাশের পূর্বে, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে ‘সার্টিফাই’ করে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের বিধান করা। Year: 2025 Domain: নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়া Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
নির্বাচনকালীন নির্বাচনকে প্রভাবিত করতে পারে নিবার্হী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করা। Year: 2025 Domain: নির্বাচন কমিশনের ক্ষমতা নির্বাচনী প্রক্রিয়া Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
গণমাধ্যম প্রতিষ্ঠানকে প্রতিবছর তার আর্থিক হিসাব উন্মুক্ত করতে হবে, যাতে তার আয়ের স্বচ্ছতা নিশ্চিত হয়। Year: 2025 Domain: গণমাধ্যম গণমাধ্যমের মালিকানা Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত, বাতিল এবং পুনর্নির্বাচনের ক্ষমতা প্রদান করা। Year: 2025 Domain: নির্বাচন কমিশনের ক্ষমতা নির্বাচনী প্রক্রিয়া Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন Last Update: 14-Dec-25
যথাযথ আইনি কাঠামোর মাধ্যমে কোম্পানি, ট্রাস্ট বা ফাউন্ডেশনের প্রকৃত বা চূড়ান্ত সুবিধাভোগীর পরিচয়-সংক্রান্ত যাবতীয় তথ্যাদি রেজিস্ট্রারভুক্ত করে জনস্বার্থে প্রকাশ নিশ্চিত করতে হবে। Year: 2025 Domain: কর্পোরেট স্বচ্ছতা দুর্নীতি দমন Stage: প্রাথমিক বাস্তবায়ন শুরু Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ-সংক্রান্ত আইন প্রণয়ন করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন দ্বন্দ্ব প্রতিরোধ Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের যে কোনো রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে Year: 2025 Domain: আর্থিক স্বচ্ছতা দুর্নীতি দমন Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশলের পরিবর্তে একটি দুর্নীতিবিরোধী জাতীয় কৌশলপত্র প্রণয়ন করে বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করতে হবে। সংবিধানের ৭৭ অনুচ্ছেদের অধীনে আইন প্রণয়নের মাধ্যমে ন্যায়পালের পদ সৃষ্টি করে ন্যায়পালকে এই কৌশলপত্রের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার জন্য ক্ষমতায়িত করতে হবে Year: 2025 Domain: জাতীয় কৌশল ও তত্ত্বাবধান দুর্নীতি দমন Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ২০(২) এইরূপভাবে প্রতিস্থাপন করতে হবে- “রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করিবেন, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করিতে পারিবেন না ও অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক, সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে।” Year: 2025 Domain: দুর্নীতি দমন সাংবিধানিক সংস্কার Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25