মেধাস্বত্ব (IP) সুরক্ষা আইন কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করতে একটি বিশেষায়িত মেধাস্বত্ব আদালত (Specialised IP Court) প্রতিষ্ঠা করা এবং বিচার বিভাগ, অ্যাটর্নি, আইনজীবী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
একটি বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এই প্রস্তাবটির প্রাথমিক বাস্তবায়ন শুরু হয়েছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকার বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদে বাণিজ্যিক আদালত বিল গৃহীত হয় এবং ১০ এপ্রিল তা বাণিজ্যিক আদালত আইন, ২০২৬ (২০২৬ সালের ২৩ নম্বর আইন) হিসেবে ভূতাপেক্ষ কার্যকারিতাসহ ১ জানুয়ারি ২০২৬ তারিখ হতে বলবৎ করা হয়। এই আইনের মাধ্যমে বাণিজ্যিক আদালতের বিচারিক এখতিয়ার বিভিন্ন মেধাস্বত্ব আইনের আওতায় সম্প্রসারিত করা হয়; যার মধ্যে ট্রেডমার্ক আইন, ২০০৯; কপিরাইট আইন, ২০২৩; বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩; শিল্প-নকশা আইন, ২০২৩ এবং পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) আইন, ২০১৩ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 31-Oct-26
নতুন আইনটির আওতায় সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় তিনটি এবং চট্টগ্রাম মহানগর এলাকায় দুটি আদালত প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর এলাকায় একটি করে আদালত প্রতিষ্ঠা করা হয়। বাকি আদালতগুলো জেলা পর্যায়ে প্রতিষ্ঠা করা হয়। বাণিজ্যিক আদালতের বিচারকদের জেলা জজ ও অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে বাণিজ্যিক আইন বিষয়ে যোগ্যতা বা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। আইনি কাঠামো অনুযায়ী, মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ৯০ দিনের মধ্যে চূড়ান্ত শুনানি সম্পন্ন করা এবং ৬০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করার বিধান রাখা হয়েছে।
মতামত
    সরকার সংস্কার প্রস্তাবে উল্লেখিত বিশেষায়িত মেধাস্বত্ব (আইপি) আদালত প্রতিষ্ঠার পরিবর্তে সাধারণ বাণিজ্যিক আদালত ব্যবস্থা চালু করায় এই প্রতিশ্রুতি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। ফলে মেধাস্বত্বসংক্রান্ত বিরোধগুলো এখন বৃহত্তর বাণিজ্যিক বিচারব্যবস্থার আওতায় নিষ্পত্তি করা হচ্ছে, যেখানে ব্যাংকিং, বিমা, যৌথ উদ্যোগ এবং চুক্তিসংক্রান্ত বিরোধেরও বিচার করা হয়।
    বর্তমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে মেধাস্বত্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষায়িত বিচারব্যবস্থা বলা যায় না। দেশের বিভিন্ন স্থানে ৭৫টি বাণিজ্যিক আদালত রয়েছে, যার অধিকাংশই জেলা পর্যায়ে পরিচালিত হচ্ছে। এসব আদালতের বিচারকেরা নিয়মিত বিচার বিভাগীয় কর্মীদের মধ্য থেকে নিয়োগ পান এবং তাঁদের বিশেষজ্ঞতা মূলত বাণিজ্যিক আইনসংক্রান্ত, মেধাস্বত্বসংক্রান্ত নয়। এই ব্যবস্থা সামগ্রিক বাণিজ্যিক বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক হলেও পেটেন্ট, ওষুধশিল্প, জৈবপ্রযুক্তি এবং ডিজিটাল কপিরাইটের মতো জটিল মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা গড়ে তোলার সুযোগ সীমিত করে। এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ঢাকা ও চট্টগ্রামে পৃথক মেধাস্বত্ব ট্রাইব্যুনাল অথবা বিশেষায়িত মেধাস্বত্ব বেঞ্চ প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে আসছে।
    সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও অগ্রগতি সীমিত রয়েছে। ২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বিচারক, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের জন্য মেধাস্বত্বের বাণিজ্য-সম্পর্কিত দিকসংক্রান্ত চুক্তি (ট্রিপস) এবং মেধাস্বত্ব আইন প্রয়োগের বিষয়ে একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। এ ছাড়া বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) যৌথভাবে বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের জন্য মেধাস্বত্ব আইন প্রয়োগবিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। এসব উদ্যোগ ইতিবাচক হলেও এগুলো মূলত কর্মশালাভিত্তিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং একটি সুসংগঠিত ও ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির বিকল্প হয়ে উঠতে পারেনি।
    আরও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিচারক, আইনজীবী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য মেধাস্বত্ববিষয়ক পৃথক প্রশিক্ষণ পাঠ্যক্রম চালু করা প্রয়োজন। বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নকল পণ্য উৎপাদন ও বিক্রি এবং মেধাস্বত্ব লঙ্ঘন করে অবৈধ অনুলিপি তৈরি ও বিতরণ প্রতিরোধে দৈনন্দিন আইন প্রয়োগের দায়িত্ব মূলত শুল্ক কর্তৃপক্ষ, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং ভ্রাম্যমাণ আদালত পালন করে, বাণিজ্যিক আদালত নয়। বিদ্যমান মূল্যায়নগুলো থেকে জানা যায়, এসব সংস্থা এখনো প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা এবং প্রয়োজনীয় সম্পদের ঘাটতির সম্মুখীন হচ্ছে।
    এ ছাড়া বাণিজ্যিক আদালত ব্যবস্থা এমন একটি বিচার খাতে চালু করা হচ্ছে, যেখানে ইতোমধ্যে মামলার ব্যাপক চাপ রয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে প্রায় ৪৬ লাখ ৪০ হাজার মামলা বিচারাধীন ছিল। পাশাপাশি বিচারক, আদালতকক্ষ এবং সহায়ক কর্মীর ঘাটতি বিচারিক কার্যক্রমের দক্ষতাকে প্রভাবিত করছে। মেধাস্বত্বসংক্রান্ত কতটি মামলা দায়ের হচ্ছে, কতটি নিষ্পত্তি হচ্ছে কিংবা মামলা নিষ্পত্তিতে কত সময় লাগছে, সে সম্পর্কেও প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায় না। ফলে আইনে নির্ধারিত ৯০ দিনের মধ্যে শুনানি সম্পন্ন করার সময়সীমা বাস্তবে অনুসরণ করা হচ্ছে কি না, তা মূল্যায়ন করা সম্ভব নয়।
    বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেধাস্বত্ব আইনের কার্যকর প্রয়োগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ট্রিপস চুক্তির শর্ত পরিপালনের বিষয়টি শুধু বিদ্যমান আইনি কাঠামোর ভিত্তিতে নয়, বরং আইন প্রয়োগের দক্ষতা এবং বিচারিক প্রক্রিয়ার পূর্বানুমানযোগ্যতার ভিত্তিতেও মূল্যায়িত হবে। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার মাধ্যমে মেধাস্বত্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটি বিচারিক ব্যবস্থা তৈরি হলেও মূল প্রতিশ্রুতিতে উল্লেখিত বিশেষায়িত বিচারিক কাঠামো এবং সুসংগঠিত সক্ষমতা উন্নয়ন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
    এ ক্ষেত্রে আরও অগ্রগতির জন্য ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক আদালতে পৃথক মেধাস্বত্ব বেঞ্চ প্রতিষ্ঠা, বিচারকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য স্থায়ী সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালু এবং মেধাস্বত্বসংক্রান্ত মামলা দায়ের, নিষ্পত্তির হার ও বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সময় সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করা প্রয়োজন। এসব পদক্ষেপ বাংলাদেশের মেধাস্বত্ব সুরক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে সহায়ক হবে।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...