বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে বিএনপির, যা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৮ এপ্রিল, প্রধানমন্ত্রী সংসদে জানান যে প্রায় ১,৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই (Wi-Fi) প্রদানের উদ্যোগ চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি স্কুল এবং ৮,২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই চালু করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ২৮ জুন, শিক্ষামন্ত্রী সংসদে অবহিত করেন যে সরকার মোট ১৫,০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই প্রদানের পরিকল্পনা করছে।
মতামত
-
বিএনপি সরকারের "জনগণের সরকারের ১৮০ দিন" প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দেশব্যাপী ২,৪১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৮,২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই চালু করার কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, বর্তমানে ইন্টারনেট সংযোগ থাকা মাধ্যমিক বিদ্যালয়ের হার ৮০.৯৮ শতাংশ, ইন্টারনেট/মডেম সংযোগ থাকা কলেজের হার ৯০.৩৮ শতাংশ এবং ইন্টারনেট সংযোগ থাকা মাদ্রাসার হার ৬৬.৫৯ শতাংশ। এছাড়া, দেশের ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে প্রশাসনিক পরিচালন বাজেট থেকে স্কুল প্রতি মাসে ১,০০০ টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও এই ১৮০ দিনের প্রতিবেদনে জানানো হয়েছে।
নাগরিক প্ল্যাটফর্মের পূর্ববর্তী বিশ্লেষণে অনুমান করা হয়েছিল যে, ৬৬,২৬১টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগ সম্প্রসারণে এককালীন প্রায় ৩৩ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ইতোমধ্যে ইন্টারনেট সংযোগের হার তুলনামূলকভাবে বেশি। ফলে ভবিষ্যতের উদ্যোগে শুধু সংযোগের আওতা বাড়ানোর পাশাপাশি সংযোগের নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার কাজে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ক্যাফে ও লাইব্রেরির জন্য কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া গেলে প্রতিশ্রুতিটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন কতটা এগিয়েছে তা মূল্যায়ন করা সহজ হবে।
তথ্যাবলী
- Govt aims to build a tech-driven, joyful education system: Education Minister
- Govt aims to build a tech-driven, joyful education system: Education Minister
- PM reiterates pledge to raise education spending to 5% of GDP
- School, college, madrassah amenities on decline
- Technical, vocational education to expand from Class VI: Milon
- জাতীয় বাজেট ২০২৬-২৭
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬