বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য জাতীয় টিভিতে একটি পৃথক শিক্ষা চ্যানেল চালু করা হবে”।
মতামত
-
প্রস্তাবিত শিক্ষা চ্যানেলটির বাস্তবায়ন পদ্ধতি, প্রাতিষ্ঠানিক মালিকানা কিংবা পরিচালন কাঠামো সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায়নি। এই প্রতিশ্রুতিটি কি বিটিভি বা সংসদ টিভির মাধ্যমে বাস্তবায়িত হবে, অথবা নতুন কি কোনো সরকারি চ্যানেল চালু করা হবে, কিংবা বিদ্যমান কোনো চ্যানেলের নাম পরিবর্তন করা হবে, নাকি কোনো ডিজিটাল সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে তা কার্যকর হবে—সে বিষয়ে কোনো স্পষ্টভাবে উল্লেখ নেই। এছাড়াও, এটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা সংস্থাও এখনো চিহ্নিত করা হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ এর আগেও টেলিভিশনভিত্তিক শিক্ষা উদ্যোগ বাস্তবায়ন করেছে; যার মধ্যে “আমার ঘরে আমার স্কুল” এবং “ঘরে বসে শিখি” অন্তর্ভুক্ত ছিল। মূলত কোভিড-১৯ মহামারির সময় বিদ্যমান সম্প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করে দূরশিক্ষণের একটি সাময়িক ব্যবস্থা হিসেবে এসব উদ্যোগ পরিচালিত হয়েছিল।