মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, “শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কনটেন্টের মাধ্যমে কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২৪ মার্চ, শিক্ষা মন্ত্রণালয় সরকারের শিক্ষা সংস্কার কার্যক্রম ও ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম অন্তর্ভুক্ত করে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানান যে, সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট এবং শিক্ষাখাত-সংশ্লিষ্ট অন্যান্য ঘোষণায়ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও ডিজিটাল শিক্ষা সুবিধা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ২০২৬ সালের ২৮ জুন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় ডিজিটাল শিক্ষা ও শিক্ষার্থীদের পর্যবেক্ষণে সহায়তার জন্য ২৫ হাজার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে। পাশাপাশি, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুমস্থাপন করা হবে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 04-Nov-26
২০২৬ সালের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন করে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য কর্মসূচিটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৯০ দশমিক ৪৮ কোটি টাকা। এই কর্মসূচির আওতায় ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি), ওয়াই-ফাই ও ইন্টারনেট সংযোগসহ মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘এক শিক্ষক, এক ট্যাব’ উদ্যোগের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৩ লাখ ৮৩ হাজার ৫১৩টি ট্যাবলেট এবং শিক্ষা অফিসগুলোর জন্য অন্যান্য তথ্যপ্রযুক্তি সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 10-Sep-26
বিএনপির ‘জনগণের সরকারের ১৮০ দিন’ প্রতিবেদন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ইতোমধ্যে ৩২৭টি ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে এবং আরও ৬,৬০০টি স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় ৬৫৩টি প্রতিষ্ঠানে ১,৩১৫টি মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) মাধ্যমে আরও ৫,৯০৭টি মাদ্রাসায় ১৪,৩০৯টি ক্লাসরুম চালুর কাজ চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আগে সরবরাহ করা ৬৫ হাজার ল্যাপটপ এবং ৬২ হাজার প্রজেক্টর ও স্পিকার মেরামত করে পুনরায় ব্যবহারযোগ্য করা হয়েছে।
মতামত
    পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন প্রাথমিক পর্যায়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে একনেক দুই সপ্তাহের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের নির্দেশ দিয়েছে। ফলে চূড়ান্ত ব্যয় ও বাস্তবায়ন ব্যবস্থা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য প্রয়োজন।
    সরকার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং আগে বিতরণ করা ডিজিটাল সরঞ্জাম পুনরায় সচল করার ক্ষেত্রেও অগ্রগতির কথা জানিয়েছে। তবে সরঞ্জাম থাকলেই যে সেগুলো নিয়মিত পাঠদানে ব্যবহার করা হবে, তা নিশ্চিত নয়। কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ, সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং শ্রেণিকক্ষে এগুলোর ব্যবহার পর্যবেক্ষণ করা জরুরি। পিইডিপি-৫ প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করলেও প্রতিশ্রুতি অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সম্প্রসারণ কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনো ততটা স্পষ্ট নয়।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...