ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে যে, “শিক্ষার্থীদের একটি সুন্দর এবং ভালো ভবিষ্যৎ নির্মাণের পথিকৃৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু একটি গাছ)’ কর্মসূচির আওতায় বাংলাদেশের প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২৪ মার্চ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ঘোষণা করেন যে, “একটি শিশু, একটি গাছ” কর্মসূচিটি ১৮০ দিনের শিক্ষা খাতের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত। ২০২৬ সালের ২৮ জুন অর্থমন্ত্রী এই কর্মসূচির আওতায়সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ও বাড়ির আশপাশে ১ কোটি গাছ লাগানোর একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এই উদ্যোগের অধীনে ২০২৬ সালের ২৮ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে গাছ লাগানোর পরিকল্পনা ও ক্যালেন্ডার প্রস্তুতের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে; তাতে উল্লেখ করতে হবে কতটি গাছ লাগানো হবে, কোথায় লাগানো হবে, কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়নের সময়রেখা কী হবে। ২৮ জুন ২০২৬ তারিখে অর্থমন্ত্রী জানান বলে সংবাদে উল্লেখ করা হয় যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ও আঙিনায় ১ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কর্মসূচিটির একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পরিকল্পনা ও ক্যালেন্ডার প্রস্তুতের জন্য চিঠি পাঠায়। প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে কতটি গাছ লাগানো হবে, কোথায় লাগানো হবে, কীভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়নের সময়সীমা কী হবে—এসব উল্লেখ করে পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
মাধ্যমিক পর্যায়ে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে পরিচালিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল ও কলেজ এবং দাখিল মাদ্রাসার জন্য এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার আওতায় প্রতিটি প্রতিষ্ঠান জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য ৫,০০০ টাকা করে অনুদান পাবে। এর মধ্যে ২,০০০ টাকা একটি ফলজ গাছ, একটি বনজ বা কাঠজাতীয় গাছ এবং একটি ঔষধি গাছ লাগানো ও পরিচর্যার জন্য ব্যবহার করা হবে। বাকি ৩,০০০ টাকা ব্যানার, ফেস্টুন, র‍্যালি বা সেমিনারের মতো জলবায়ু সচেতনতা কার্যক্রমে ব্যয় করা হবে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 17-Sep-26
২০২৬ সালের ২৯ জুন প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২৯,০০০-এর বেশি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে এই কর্মসূচি শুরু করা হয় এবং উদ্বোধনী পর্যায়ে প্রায় ৯০,০০০টি চারা রোপণ করা হয়। পরবর্তীতে, ২০২৬ সালের ১৫ জুলাই প্রধানমন্ত্রী “গ্রিন স্কুল” উদ্যোগের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও এর পরিচর্যা করার আহ্বান জানান, যাতে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। এই উদ্যোগের আওতায় দেশের ৬৪,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ লাখ ৯৪ হাজার চারা রোপণ করা হয়েছে। বিএনপি সরকারের ১৮০ দিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩ লাখ ৩৭ হাজার ৬০৯টি গাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (DSHE) ‘এক শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিকে বাধ্যতামূলক সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে।
মতামত
    বিদ্যমান তথ্য অনুযায়ী, কর্মসূচি বর্তমানে দুটি প্রধান ধারায় বাস্তবায়িত হচ্ছে—সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল ও কলেজ এবং দাখিল পর্যায়ের মাদ্রাসায়।ফলে, কর্মসূচিটি বাস্তবায়ন এখনো নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আওতাভুক্ত করছে। এ উদ্যোগটি পরিবেশমন্ত্রীর ঘোষিত ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর সাথেও যুক্ত, সেটার আওতায় পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।বিএনপির ২৫ কোটি গাছ লাগানোর বৃহত্তর পরিকল্পনার সঙ্গে এই উদ্যোগের যোগসূত্র থাকায় এর নীতিগত গুরুত্ব রয়েছে। তবে কর্মসূচির দীর্ঘমেয়াদি সাফল্য শুধু গাছ লাগানোর উপর নির্ভর করবে না। এর কার্যকারিতা নির্ভর করবে লাগানো গাছগুলো টিকিয়ে রাখা, নিয়মিত পরিচর্যা করা, শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে যুক্ত রাখা, এবং কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা।ক এছাড়া, মোট কতসংখ্যক শিক্ষার্থী এই উদ্যোগের আওতায় এসেছে, কতটি গাছ লাগানো হয়েছে এবং তার মধ্যে কতগুলো গাছ টিকে আছে সে সম্পর্কিত তথ্য প্রকাশ করাও গুরুত্বপূর্ণ।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...