বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন
সংস্কার প্রস্তাবের উৎস
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
নির্বাচনী এলাকা নির্ধারণ (ডিলিমিটেশন) পরিচালনার জন্য নির্বাচন কমিশন একটি বিশেষ কারিগরি দল গঠন করেছিল, তবে প্রক্রিয়াটি সংস্কার সুপারিশে প্রস্তাবিত সুনির্দিষ্ট পদ্ধতি পুরোপুরি অনুসরণ করেনি। এই প্রস্তাবটি জুলাই সনদেও অন্তর্ভুক্ত রয়েছে। ২৯টি আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP) নোট অফ ডিসেন্ট দাখিল করেছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 14-Dec-25
২০২৫ সালের চূড়ান্ত নির্বাচনী এলাকা নির্ধারণ তালিকার সঙ্গে গেজেট নং ৬৫৫ প্রকাশিত হয়েছে। ৪ সেপ্টেম্বর, নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট জারি করে ১৬টি জেলার ৪৬টি নির্বাচনী এলাকায় পরিবর্তন নিশ্চিত করেছে। একটি মানসম্মত প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য সংস্কার কার্যক্রম শুরু করা যেতে পারে। এ লক্ষ্যে নির্বাচিত সরকারের রাজনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন হবে।
মতামত
-
সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তথ্যাবলী