Originally posted in Bonik Barta on 30 August 2026
রোববার দুপুরে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ছবি: বণিক বার্তা
দেশে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী কমে-বাড়ে, এটা কোনো মাথাব্যথা না। মাথাব্যথা হলো প্রত্যেকটা শিশু স্কুলে যাচ্ছে কিনা এবং সঠিকভাবে শিক্ষা লাভ করছে কিনা।
স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, স্কুল ফিডিং কর্মসূচি আমরা দেশব্যাপী ২০২৭ স্কুল ইয়ারের শুরু থেকে শুরু করতে পারব। যদি কারণে শুরু করতে আমরা ব্যর্থ হই তাহলে কিছু সময় দেরি হতে পারে কারণ আমাদের পাইলট প্রকল্প চলছে। এর রেসপন্সের ওপরই আমরা শুরু করার সিদ্ধান্ত নিব। খুবই ভালো পাচ্ছি রেসপন্স আমরা।
তিনি বলেন, সোমবার দিনাজপুর জেলার একটি পাইলটিং প্রোগ্রামের ওপর একটা ওয়ার্কশপ আছে। সেখানেও কিছু চিত্র জানব। এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আগামী বছর, মানে ২৭-এর শুরুতেই করব।
দেশে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী কমে-বাড়ে, এটা কোনো মাথাব্যথা না। মাথাব্যথা হলো প্রত্যেকটা শিশু স্কুলে যাচ্ছে কিনা এবং সঠিকভাবে শিক্ষা লাভ করছে কিনা।
তিনি বলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেখানে শিক্ষা লাভ করা সম্ভব, সেখানে যেন সঠিক শিক্ষা প্রদান করা হয়। এটা নজরদারির দায়িত্ব সরকারের।
সরকারের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সার্ভিস প্রোভাইডার। সরকারের দায়িত্ব হলো প্রত্যেকটা নাগরিক সার্ভিস পাচ্ছে কি না সেটা নিশ্চিত করা।
তবে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, একটা হলো প্রত্যেকটা শিশুকে বিদ্যালয়ে যেতে হবে এবং দ্বিতীয় হলো প্রত্যেকটা বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান করতে হবে।