বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি করা হয়। ইশতেহারে বলা হয়েছে, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে আটটি আঞ্চলিক শাখায় বিভক্ত করা হবে। প্রতিটিতে একজন উপ-উপাচার্য নিয়োজিত থাকবেন, যাতে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ও পাঠক্রম যুগোপযোগী ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৯ এপ্রিল শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটি বড় ধরনের পাঠ্যক্রম সংস্কার উদ্যোগ নিয়েছে, যা তিনি বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। ২০২৬ সালের ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় ১২,০০০ কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয়। এই উদ্যোগটিকেচাহিদাভিত্তিক শিক্ষা জোরদার করা, দক্ষতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি সাথে সম্পৃক্ত করা হয়েছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 30-Oct-26
২০২৬ সালের এপ্রিল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক একাডেমিক সিদ্ধান্তের মাধ্যমে পাঠ্যক্রম সংস্কারের কাজ শুরু করে। ২৩ এপ্রিল ২০২৬ এ ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ডিগ্রি ও অনার্স কার্যক্রমে ইংরেজি ও কমিউনিকেটিভ ইংলিশ অন্তর্ভুক্ত করা হয়। ১৪ মে, একটি সংশোধিত ডিগ্রি (পাস) সিলেবাস কার্যকর করা হয়। জুলাই মাসে সব বিষয়ের দ্বিতীয় বর্ষের অনার্স শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাইড আইসিটি বাধ্যতামূলক কোর্স হিসেবে চালু করা হয়, যা ডিজিটাল দক্ষতা ও ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদার সাথে পাঠ্যক্রমেকে আরও সংযুক্ত করে।
৩০ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় তার প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, কর্মসংস্থান সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি ক্যারিয়ার অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বায়োটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই উদ্যোগের আওতায় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ৫ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স, পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে ইউনিভার্সিটি ফর পিস ও কোডার্সট্রাস্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম আধুনিকায়ন ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ অর্থায়নে বৃত্তি পাবেন বলে জানানো হয়।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 30-Oct-26
২০২৬ সালের জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু করে। কর্মমুখী শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ চালু করা হয় এবং ১২,০০০ কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জুলাই মাসে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যবই তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি অ্যাপ্লাইড আইসিটি রিসোর্স বুক যাচাই করা হয় এবং বাধ্যতামূলক আইসিটি কোর্সের পরীক্ষক নির্ধারণের মানদণ্ড ঠিক করা হয়। সেপ্টেম্বরে কলেজগুলোকে অ্যাপ্লাইড আইসিটি পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক চিহ্নিত করতে বলা হয়। এরপর আইসিটি ব্যবহারিক পরীক্ষা আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়।
মতামত
-
জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে নতুন প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগও রয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বেশ কিছু উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেছে। তবে সম্প্রতি স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারকের আওতায় কার্যক্রম বাস্তবায়নের কোনো অগ্রগতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে, ইউজিসির প্রস্তাবিত উদ্যোগগুলোও এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আটটি আঞ্চলিক শাখায় বিভক্ত করে প্রতিটিতে একজন করে উপ-উপাচার্য নিয়োগের বিষয়ে আরও সুস্পষ্ট তথ্য প্রয়োজন। পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় ইউজিসির কৌশলগত নেতৃত্ব ও সক্ষমতা শক্তিশালী করতে কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়েও স্পষ্টতা প্রয়োজন।
তথ্যাবলী
- ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- AI-based Applied ICT course to prepare students for future jobs: NU VC
- Inclusion of English and Communicative English Courses in Degree (Pass) and Honours Programs (2024–25)
- NU to reform curriculum for job-oriented education: Milon
- PM inaugurates teachers’ training programme on job-oriented education
- জাতীয় বাজেট ২০২৬-২৭
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
- শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়