ফ্রি ওয়াই-ফাই চালু

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে বিএনপির, যা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৮ এপ্রিল, প্রধানমন্ত্রী সংসদে জানান যে প্রায় ১,৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই (Wi-Fi) প্রদানের উদ্যোগ চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি স্কুল এবং ৮,২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই চালু করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ২৮ জুন, শিক্ষামন্ত্রী সংসদে অবহিত করেন যে সরকার মোট ১৫,০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই প্রদানের পরিকল্পনা করছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 04-Nov-26
২০২৬ সালের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন করে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য কর্মসূচিটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৯০ দশমিক ৪৮ কোটি টাকা। এই কর্মসূচির আওতায় ২০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল স্থাপন, প্রাথমিক শিক্ষা অফিস ও প্রশিক্ষণকেন্দ্রগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালু এবং শিক্ষকদের ট্যাবলেটসহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে।
মতামত
    সরকারের ১৮০ দিনের অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়েছে, ২ হাজার ৪১৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের জন্য প্রতি বিদ্যালয়ে মাসিক ১ হাজার টাকা বরাদ্দ দেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
    পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদনের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের আরও একটি সুযোগ তৈরি হয়েছে। তবে একনেক দুই সপ্তাহের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের নির্দেশ দিয়েছে। কর্মসূচিটিতে ওয়াই-ফাই ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকলেও প্রকাশিত সারসংক্ষেপ থেকে কতটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে কিংবা এ সেবার জন্য পৃথক কোনো বরাদ্দ রাখা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
    বাস্তবে কতটি প্রতিষ্ঠানে এই সেবা চালু আছে, সেবার রক্ষণাবেক্ষণ কীভাবে করা হবে এবং কবে নাগাদ তা বাস্তবায়িত হবে, সে বিষয়ে আরও স্পষ্ট তথ্য প্রয়োজন। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ক্যাফে ও গ্রন্থাগারের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলোও প্রতিশ্রুতিটির আওতায় রয়েছে।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...