‘বিনামূল্যে স্কুল ড্রেস’ প্রদান

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, “শিক্ষার্থীদের সরকারিভাবে ‘বিনামূল্যে স্কুল ড্রেস’ প্রদানের পরিকল্পনা রয়েছে বিএনপি’র।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ১৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রতিবছর স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এটি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের ২২ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পাইলট কর্মসূচি চালুর লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ একটি বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, পাইলট কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ দেওয়া হবে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২৯ এপ্রিল শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, জুলাই থেকে বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে আট বিভাগের ২৫টি উপজেলা বা থানার প্রায় ৩,৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাইলট কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করা হয়। ২০২৬ সালের ৮ জুন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে অন্তত ১ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পরবর্তী ধাপে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫ লাখ পানিরোধী ও পরিবেশবান্ধব পাটের স্কুলব্যাগ সরবরাহ করবে এবং উপজেলা ও দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে এসব সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক ও সরবরাহ সহায়তা দেবে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের ১০ আগস্ট বিটিএমএ প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ স্কুল ড্রেস প্রদান করে।
মতামত
    সরকারের ১৮০ দিনের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, জাতীয় কমিটি ও উপকমিটি গঠন, স্কুল নির্বাচন, শিক্ষার্থীদের মাপ নেওয়া এবং টেকসই স্কুল ড্রেসের নকশা তৈরির কাজ শেষ হয়েছে। পাশাপাশি ১ লাখ ৫ হাজার সেট স্কুল ড্রেস এবং ২৫ হাজার জোড়া জুতা সংগ্রহ করে সরকারের কেন্দ্রীয় গুদামে রাখা হয়েছে। তবে পরোক্ষ তথ্য বিশ্লেষণে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণসংক্রান্ত কোনো সরকারি পরিপত্র বা গেজেট জনসাধারণের জন্য উন্মুক্ত অবস্থায় পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৬ সালের ১৬ আগস্ট ফরিদপুরের সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে সীমিত পরিসরে বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ বিতরণের খবর পাওয়া গেছে।
    মাধ্যমিক পর্যায়েও একই ধরনের একটি উদ্যোগ বিবেচনায় রয়েছে। ২০২৬ সালের ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (SEDP) আওতায় “Combined Students' Facilities Programme in Secondary Education” প্রস্তাব করেন। প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৪,০০০ টাকা মূল্যের দুই সেট স্কুল ড্রেস এবং ১,৫০০ টাকা মূল্যের এক জোড়া জুতা ও মোজা দেওয়ার কথা রয়েছে। পাঁচ বছরে স্কুল ড্রেসের জন্য আনুমানিক ৪১৬.৩২ কোটি টাকা এবং জুতা ও মোজার জন্য ১৫৬.১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...