বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে যে, “সামাজিক মর্যাদার স্বীকৃতিস্বরূপ জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ গ্রহণ করা হবে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 29-Oct-26
২০২৬ সালের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে এ বছর থেকেই একটি নীতিমালা অনুযায়ী স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অন্তত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়।
মতামত
-
জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণ জানাতে এখনো সুনির্দিষ্ট কোনো উদ্যোগ চিহ্নিত করা যায়নি। সামনের জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোর পরবর্তী অগ্রগতি থেকে এই নির্দিষ্ট প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।