সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষার সংস্কার করা জরুরি। বর্তমান ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। মিডিয়া লিস্টভুক্ত হওয়ার জন্য যে শর্ত আছে, তাতে ন্যূনতম প্রচারসংখ্যা নির্ধারণ করা আছে। যেমন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত পত্রিকার ক্ষেত্রে এটি ৬০০০, অন্যান্য বিভাগীয় শহর থেকে ৪০০০ এবং অন্যান্য শহর থেকে ৩০০০। এটি প্রচারসংখ্যা না হয়ে বিক্রীত কপির সংখ্যা হওয়া উচিত, যা পরিশোধিত মূল্যের বিল যাচাইসাপেক্ষ হবে। ঢাকার বাইরে অর্থাৎ বিভাগীয় শহরে তিন হাজার ও জেলা শহরে একহাজার বিক্রীত কপি থাকলে তারা মিডিয়া তালিকাভুক্ত হবে।

বছর
2025
রিফর্ম ডোমেইন
গণমাধ্যম গণমাধ্যম
উপ-ডোমেইন
সংবাদপত্র
সংস্কার প্রস্তাবের উৎস
গণমাধ্যম সংস্কার কমিশন
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
গণমাধ্যম সংস্কার কমিশন রিপোর্টে উল্লিখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 20-Jul-26
২০২৬ সালের ৯ এপ্রিল তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশিত সংবাদপত্রের প্রচারসংখ্যায় ব্যাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে প্রচারসংখ্যাসংক্রান্ত মিথ্যা তথ্য বন্ধ করতে হবে। তিনি জানান যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অভ্যন্তরে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এবং একটি নতুন বিজ্ঞাপন নীতি প্রণয়নের বিষয়ে পরামর্শের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
মতামত
    কোনো সংশোধিত সার্কুলেশন-অডিট পদ্ধতি, পেইড-কপি যাচাইকরণ ব্যবস্থা বা মিডিয়া-লিস্টিং নির্দেশিকা এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...