বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে। ইশতেহারে বলা হয়েছে, “আত্মকর্মসংস্থান এবং দেশ ও বহির্বিশ্বে চাকরির সুযোগ তৈরিতে শিক্ষার্থীদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সিলেবাস এমনভাবে সাজানো হবে যেন একটি পরিবার যদি তার সন্তানকে এস.এস.সি কিংবা ইন্টারমিডিয়েটের বেশি না পড়াতে পারে, তাহলে সেই শিক্ষা দ্বারাই যেন সে নিজের জন্য কর্মসংস্থান করে নিতে পারে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৮ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে সরকার ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে।
২০২৬ সালের ২৮ জুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকার সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে কারিগরি, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে চায়, যাতে শিক্ষার্থীরা দক্ষ হয়ে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারে। পরবর্তীতে, ২০২৬ সালের ৬ আগস্ট তিনি জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত কারিগরি শিক্ষা জোরদার করার পাশাপাশি কারিগরি দক্ষতা, ভাষা শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণে সরকার কাজ করবে।
মতামত
-
দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে সরকার বারবার কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোতেও এই লক্ষ্য প্রতিফলিত হয়েছে। সেখানে স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে বাধ্যতামূলক কারিগরি বিষয়ের জন্য দক্ষতার স্তর, উপযুক্ত ক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করা এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ কোর্স নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে।এক বছরের মধ্যে কারিগরি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পাঠ্যক্রম তৈরি, শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল প্রস্তুত এবং মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কারিগরি ল্যাব স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। পাঁচ বছরের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী যেন অন্তত একটি কারিগরি বা বৃত্তিমূলক বিষয়ে দক্ষতা অর্জন করে সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ ও সময়মতো বাস্তবায়ন প্রয়োজন। পরিকল্পনায় নির্ধারিত সূচকগুলোর কার্যকরপর্যবেক্ষণ প্রতিশ্রুতিটি কতটা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ।