কৃত্রিম তন্তু (MMF) ও ফ্যাব্রিক উৎপাদন সক্ষমতা বিকাশ এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতে অনুরূপ পশ্চাৎপদ সংযোগ (backward linkage) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে একটি স্বল্পব্যয়ের কৌশলগত বিনিয়োগ তহবিল (strategic investment fund) গঠন করা।

বছর
2024
রিফর্ম ডোমেইন
এলডিসি থেকে উত্তরণ এলডিসি থেকে উত্তরণ
উপ-ডোমেইন
উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশে মসৃণ উত্তরণ কৌশল
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, তবে এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি।
মতামত
    প্রস্তাবিত তহবিলটি এখনো বাস্তবায়িত হয়নি। সরকার এখন পর্যন্ত তহবিলটি গঠন করেনি, এর কাঠামো প্রকাশ করেনি কিংবা তহবিল পরিচালনার জন্য কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়নি। বিদ্যমান ব্যবস্থাগুলোর মধ্যে রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন কর্মসূচি এই প্রস্তাবের সবচেয়ে কাছাকাছি হলেও এটি তহবিলটির যথাযথ বিকল্প নয়। কর্মসূচিটির অর্থায়নের পরিমাণ সীমিত এবং ঋণ পরিশোধের তিন বছরের মেয়াদ তন্তু, পলিমার ও বয়ন কারখানার মতো অধিক মূলধননির্ভর বিনিয়োগের জন্য যথেষ্ট নয়। এ ছাড়া কর্মসূচিটির মূল লক্ষ্য তৈরি পোশাক খাতের বাইরের শিল্পগুলোকে সহায়তা করা।
    সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলোর মধ্যেও সমন্বয়ের ঘাটতি দেখা গেছে। একদিকে সিনথেটিক ওভেন কাপড়ের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরশীল পোশাক উৎপাদনকারীদের ব্যয় কমেছে। অন্যদিকে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের (পিএসএফ) ওপর শুল্ক আরোপের ফলে দেশীয় সুতা উৎপাদনকারীদের ব্যয় বেড়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, দেশীয় পিএসএফ উৎপাদনকারীরা দেশের মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে পারে। ফলে এই শুল্কের মাধ্যমে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার সুফল সীমিত। এ ছাড়া রেজিনের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হয়। এসব পদক্ষেপ থেকে বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের পশ্চাৎমুখী সংযোগ শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি সমন্বিত কৌশলের অভাবের ইঙ্গিত পাওয়া যায়।
    ২০২৬ সালের সেপ্টেম্বরে পলিয়েস্টার চিপ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের জন্য মডার্ন সিনটেক্স লিমিটেডকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান একটি ইতিবাচক অগ্রগতি। তবে এটি পুরো খাতের অর্থায়ন সমস্যার সমাধান নয়, বরং বেসরকারি খাতের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য অর্থায়নের উদ্যোগ। এই বিনিয়োগ শিল্প খাতের আরও একটি মৌলিক সমস্যাকে সামনে এনেছে। উৎপাদনকারীদের দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী অর্থায়ন প্রয়োজন, যা দেশের বিদ্যমান আর্থিক ব্যবস্থা বর্তমানে পর্যাপ্তভাবে সরবরাহ করতে পারছে না। অর্থায়নের এই ঘাটতি দূর করাই ছিল প্রস্তাবিত তহবিলের প্রধান উদ্দেশ্য।
    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর এসব সমস্যা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইউরোপীয় ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধার মেয়াদ শেষ হলে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দ্বিস্তরীয় রূপান্তরের শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে পোশাক তৈরির উভয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অথচ বাংলাদেশ এখনো আমদানিকৃত কাঁচামালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে ব্যবহৃত ওভেন কাপড়ের প্রায় ৬০ শতাংশ এবং কৃত্রিম তন্তুভিত্তিক (এমএমএফ) কাপড়ের প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়।
    এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উচিত অর্থায়নের উৎস ও কাঠামো এবং তহবিল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান স্পষ্টভাবে নির্ধারণ করে একটি বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে এমএমএফ ও ওভেন কাপড়শিল্পের দীর্ঘ বিনিয়োগচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের মেয়াদ নির্ধারণ, অর্থায়নকে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ ও কার্যসম্পাদনের লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত করা এবং শুল্কনীতি যেন শিল্পোন্নয়নের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে বরং সহায়তা করে, তা নিশ্চিত করা প্রয়োজন। এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বাণিজ্যব্যবস্থা কার্যকর হওয়ার আগেই দেশের বস্ত্রশিল্পের উৎপাদন সক্ষমতা শক্তিশালী করতে প্রস্তাবিত তহবিলটি দ্রুত কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যাবলী
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...