বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
রপ্তানি বহুমুখীকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি মসৃণ উত্তরণ কৌশলের (এসটিএস) কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 31-Oct-26
২০২৫ সালের মে মাসে এলডিসি উত্তরণ কমিটি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য পাঁচটি জরুরি অগ্রাধিকারের অন্যতম হিসেবে জাতীয় লজিস্টিকস নীতিমালার অধীন গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহের বাস্তবায়নকে চিহ্নিত করে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং জানান যে, উত্তরণসংক্রান্ত এসব উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাসরি পরিবীক্ষণ করা হবে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 31-Oct-26
জাতীয় লজিস্টিকস নীতিমালা ২০২৫ সরকার ২০২৫ সালের ৬ নভেম্বর অনুমোদন করে এবং ২০২৬ সালের ১৩ আগস্ট বাংলাদেশ গেজেটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। নীতিমালায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রস্তাব করা হয়েছে, যার অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় লজিস্টিকস উন্নয়ন পরিষদ এবং জাতীয় লজিস্টিকস উন্নয়ন ও সমন্বয় কমিটি (NLDCC)। NLDCC-এর প্রধান দায়িত্ব হলো নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, নীতিগত ফলাফল পরিবীক্ষণ এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়সংক্রান্ত সমস্যা নিরসন করা।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 31-Oct-26
২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় লজিস্টিকস নীতিমালা, ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় লজিস্টিকস উন্নয়ন ও সমন্বয় কমিটির (এনএলডিসিসি) অধীনে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বিশেষায়িত কর্মদল গঠন করে। কর্মদলগুলো বাণিজ্য সহজীকরণ, বহুমুখী পরিবহনভিত্তিক লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন, লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং লজিস্টিকস ব্যবস্থার ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করবে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সময়সীমা নির্ধারিত কর্মপরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো ও বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা চিহ্নিত করা, লজিস্টিকস খাতে দক্ষতা বৃদ্ধি, সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা এবং জাতীয় লজিস্টিকস ড্যাশবোর্ডের জন্য পরিবীক্ষণ সূচক নির্ধারণ করা।
মতামত
-
সমন্বয়, বাস্তবায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে সরকার জাতীয় লজিস্টিকস নীতিমালা, ২০২৫ বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে। পাঁচটি বিশেষায়িত কর্মদল (working group) গঠনের মাধ্যমে লজিস্টিকস খাতের প্রধান চ্যালেঞ্জসমূহ মোকাবিলার একটি সুসংগঠিত ভিত্তি প্রস্তুত হয়েছে। তবে উপলব্ধ তথ্য অনুযায়ী, সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, পরিমাপযোগ্য কার্যসম্পাদন সূচক (KPI) নির্ধারণ কিংবা নিয়মিত পরিবীক্ষণ কার্যক্রম চালুর বিষয়গুলো এখনও দাপ্তরিকভাবে নিশ্চিত হয়নি। এই নীতিমালার কার্যকর বাস্তবায়নে উক্ত ব্যবস্থাসমূহকে পূর্ণাঙ্গভাবে সক্রিয় করা অত্যন্ত জরুরি; বিশেষ করে প্রস্তাবিত 'জাতীয় লজিস্টিকস ড্যাশবোর্ড' প্রবর্তন এবং পর্যায়ভিত্তিক অগ্রগতি মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।
তথ্যাবলী