দেশে ও বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশকে Common Reporting Standards এর বাস্তবায়ন করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন প্রাতিষ্ঠানিক কাঠামো Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 20-Jul-26
বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে Open Government Partnership এর পক্ষভুক্ত হওয়া উচিত। Year: 2025 Domain: দুর্নীতি দমন মেয়াদ ও জবাবদিহিতা Stage: প্রাথমিক বাস্তবায়ন শুরু Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
ন্যূনতম একজন নারীসহ দুদক কমিশনারের সংখ্যা তিন থেকে পাঁচে উন্নীত করতে হবে Year: 2025 Domain: অভ্যন্তরীণ জবাবদিহিতা এবং কর্মীদের স্বাধীনতা দুর্নীতি দমন Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
বর্তমানে পরিচালিত প্রতিরোধমূলক কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতার নিরপেক্ষ মূল্যায়ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তায় দুদককে একটি দুর্নীতি প্রতিরোধী কর্মকৌশল প্রণয়ন করতে হবে এবং তদনুযায়ী স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবেপ্রস্তাবিত দুর্নীতি প্রতিরোধী কর্মকৌশলের আওতায় যে-সকল কর্মপরিকল্পনা বিশেষভাবে বিবেচনার দাবি রাখে, তন্মধ্যে রয়েছে- • প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পর্যায়ের পাঠ্যক্রমে অবশ্যপাঠ্য হিসেবে নৈতিকতা, সততার চর্চা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে যুগোপযোগী ও শিক্ষার্থী-বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি: • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সুশাসন ও দুর্নীতিবিরোধী কোর্স, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও ফেলোশিপ চালুকরণ: • পাঠ্যপুস্তক, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের হটলাইন নম্বরের (১০৬) ব্যাপক প্রচার; • গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, এক্স, ইন্সটাগ্রাম) কার্যকর দুর্নীতিবিরোধী টার্গেটেড প্রচারণা ও ক্যাম্পেইন; • যে-সব আইন দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ক্ষমতায়িত করে, ব্যাপক প্রচার ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১) সম্পর্কে জনগণকে সচেতন করা; • মানবিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণে দুর্নীতিবিরোধী ও সততার চর্চার জন্য প্রচারণামূলক কর্মসূচি; • তরুণ প্রজন্মের ভাবনায় ও অংশগ্রহণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রম; • দুপ্রকের সঙ্গে দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থাসমূহের অংশীদারিত্বমূলক কার্যক্রমের প্রসার; • জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে গণমাধ্যম ও নাগরিক অংশগ্রহণের উপযোগী ও সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকা রসহ সকল অংশীজনকে সম্পৃক্তকরণ। • জাতীয়ভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা এবং অন্য সকল জাতীয় ও সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিবস ও অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী বার্তা প্রচার করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। • তথ্য কমিশন ও সংশ্লিষ্ট নাগরিক সংগঠনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ চ্যালেঞ্জের প্রতি সংবেদনশীলতাসহ সকল নাগরিকের সমঅধিকার-ভিত্তিক তথ্যে অবাধ অভিগম্যতা নিশ্চিত করা। • দুর্নীতি যে শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধ নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও সকল ধর্মীয় মানদণ্ডে একটি অগ্রহণযোগ্য, ঘৃণ্য, বৈষম্যমূলক, ধ্বংসাত্মক ও বর্জনীয় ব্যাধি, এই মানসিকতার বিকাশে সকল সম্ভাব্য, আকর্ষণীয় ও উদ্ভাবনী মাধ্যম ও প্রক্রিয়া অনুসরণ করে কৌশলগত এবং টেকসই প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা। Year: 2025 Domain: দুর্নীতি দমন প্রতিরোধ ও জনসচেতনতা Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
বর্তমানে শূন্য পদসমূহে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই সংস্কার কমিশনের সুপারিশমালা কার্যকর করার স্বার্থে যত দ্রুত সম্ভব নতুন জনবল-কাঠামো প্রণয়ন করে প্রয়োজনীয় পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং সক্ষমতা Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
রাষ্ট্র শিশু শ্রম, কিশোর শ্রম এবং জোরপূর্বক শ্রম নির্মূল করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অগ্রিম বাধ্যবাধকতাসহ অন্যান্য পদ্ধতির মাধ্যমে জোরপূর্বক শ্রমের সকল রূপ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। Year: 2025 Domain: শিশুশ্রম, কিশোর শ্রম এবং জোরপূর্বক শ্রম শ্রম Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
যৌন হয়রানিসহ সকল প্রকার হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষার অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল কারখানা ও প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ সেল এবং বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা অপরিহার্য। রাষ্ট্র ILO কনভেনশন ১৯০ এর অনুমোদন করবে। Year: 2025 Domain: শ্রম সমতা, বৈষম্যহীনতা এবং অন্তর্ভুক্তি Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
মর্যাদাপূর্ণ কর্মপরিবেশের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের শ্রেণি, লিঙ্গ, জাতি ও নৃগোষ্ঠীভিত্তিক অবমাননাকর ও ক্ষমতাকেন্দ্রিক ভাষার ব্যবহার বন্ধ করতে হবে। শ্রম আইনে “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ ব্যবহার করবে। কর্মস্থলে “তুই–তুমি” ধরনের অনানুষ্ঠানিক সম্বোধনের ব্যবহার বন্ধ করতে হবে। শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট ও আপিল বিভাগসহ সকল বিচারিক প্রতিষ্ঠানে বাংলার ব্যবহার উৎসাহিত করতে হবে। Domain: শ্রম সমতা, বৈষম্যহীনতা এবং অন্তর্ভুক্তি Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
রাষ্ট্র শ্রমখাতের সকল ক্ষেত্রে, যার মধ্যে মজুরি, ট্রেড ইউনিয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর অন্যান্য দিক সহ সমান অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবে। পাহাড়ি ও সমতল অঞ্চলে আদিবাসী এবং বহুজাতিক শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিশ্চিত করা হবে। Year: 2025 Domain: শিল্প বিরোধ, নিষ্পত্তি এবং ন্যায়বিচার শ্রম Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
রাষ্ট্র একটি সম্প্রীতিপূর্ণ ও সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, নিয়োগকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করবে এবং সংলাপের জন্য একটি কার্যকর কাঠামো ও প্রক্রিয়া গড়ে তুলবে। Year: 2025 Domain: শিল্প বিরোধ, নিষ্পত্তি এবং ন্যায়বিচার শ্রম Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন Last Update: 02-May-26