Search Reforms

প্রস্তাবিত সংস্কার প্রাথমিক বাস্তবায়ন শুরু আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি

ঘরোয়া ও আন্তর্জাতিক সঙ্কট, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা আকস্মিক ব্যবসায়িক মন্দার সময়ও মজুরি এবং অন্যান্য সুবিধা অব্যাহতভাবে প্রদান নিশ্চিত করতে এবং উৎপাদন বজায় রাখতে একটি জরুরি ও আকস্মিক তহবিল প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, শ্রম কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিলের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

Year: 2025
Domain: নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যকর কর্মস্থল এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা শ্রম
Status: প্রস্তাবিত সংস্কার

শ্রোতা-দর্শক ও পাঠকের গণমাধ্যম সম্পর্কে প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রতিবছর জরিপ পরিচালনা প্রয়োজন।

Year: 2025
Domain: গণমাধ্যম বার্ষিক গনমাধ্যম দর্শক জরিপ
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

ক. গণমাধ্যমের সব পর্যায়ে সব জেন্ডারের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা; খ. প্রতিটি গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল আচরণবিধি প্রস্তুত করতে হবে এবং আচরণবিধি কার্যকরভাবে পালনের জন্য তথ্যদান, আলোচনা, প্রশিক্ষণ ও মনিটরিং-এর ব্যবস্থা রাখা; সব জেন্ডারের সাবলীল অংশগ্রহণের জন্য অবকাঠামো (যেমন: ভিন্ন টয়লেট, শিশু পরিচর্যা কেন্দ্র) ইত্যাদি নিশ্চিত করতে হবে; গ. নারীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে জেন্ডার নির্বিশেষে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার ব্যবস্থা; নিরাপদে যাতায়াতের জন্য পরিবহনব্যবস্থা রাখা; ঘ. হাইকোর্ট প্রণীত যৌন নিপীড়ন রোধ নির্দেশ (২০০৯) অনুযায়ী প্রতিটি গণমাধ্যম কার্যালয়ে একটি অভিযোগ প্রতিকার সেল তৈরি করা; ঙ. সাংবাদিকতায় নানা ধরনের চাপ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া; চ. নারী যেন যথাযথভাবে মাতৃত্বকালীন ছুটি পায় এবং ছুটি শেষে কাজে ফিরে কোনো বৈষম্যের মুখোমুখি না হয়, তা নিশ্চিত করা; ছ. নারীকে কীভাবে উপস্থাপনা করা হবে, তার জন্য সুস্পষ্ট নির্দেশনা এবং নিয়মাবলি রচনা করা; নারীর প্রতি ঘৃণা, বিদ্বেষ বা বিরূপ মনোভাব তৈরি করে, কিংবা সব ক্ষেত্রে তার সাবলীল পদচারণায় বাধা সৃষ্টি করে এমন গৎবাঁধা ধারণা প্রকাশ ও প্রচার না করার বিষয়ে নীতিমালা প্রস্তুত করা; জ. সমাজে নারীর বহুমুখী ভুমিকা ও অংশগ্রহণ তুলে ধরা; কোনো একটি সংবাদ/ফিচারের ক্ষেত্রে নারীর কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে কি না, তা খেয়াল রাখা; ঝ. ভাষা ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশিকা প্রস্তুত করা, যাতে শব্দ বা বর্ণনার মাধ্যমে নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ অবমাননা না হয়।

Year: 2025
Domain: গণমাধ্যম গণমাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করা
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25

মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের (সমমানের মাদ্রাসাসহ) গণমাধ্যম সাক্ষরতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য শ্রেণিকক্ষে নানা ধরনের ওয়ার্কশপ, সেমিনার এবং সেশনের আয়োজন করা যেতে পারে। গণমাধ্যম সাক্ষরতা বিষয়ের গবেষক ও চিন্তকদের এসব কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান/এনজিও এবং একাডেমিয়ার মিলিত উদ্যোগে এ কার্যক্রম নেওয়া যেতে পারে।

Year: 2025
Domain: গণমাধ্যম গণমাধ্যম স্বাক্ষরতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

প্রতিটি বার্তা কক্ষে অপ/ভুয়া তথ্য যাচাইয়ের সুনির্দিষ্ট ব্যবস্থা/পদ্ধতি প্রবর্তন করা প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত ও প্রশিক্ষিত সাংবাদিকরাই এ কাজটি করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থাও থাকা দরকার। সংবাদমাধ্যমের আর্থিক সংকটের কারণে সত্যতা যাচাইয়ের কার্যক্রমে পর্যাপ্ত বিনিয়োগের সংকট মোকাবিলায় সংবাদশিল্পে বৃহত্তর ও সম্মিলিত উদ্যোগের ব্যবস্থা করার কথাও ভাবা যেতে পারে। অবশ্যই এই উদ্যোগের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে।

Year: 2025
Domain: গণমাধ্যম ভুল / মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু

যেহেতু কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সব ধরনের গণমাধ্যম এখন মাল্টিমিডিয়ানির্ভর হয়ে পড়ছে, সেহেতু গণমাধ্যমের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিষ্ঠান দুটিকে একীভূত করা সমীচীন মনে করেছে সংস্কার কমিশন। একীভ‚ত করা হলে তা একটি শক্তিশালী জাতীয় গণমাধ্যম প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান/ইনস্টিটিউটে রূপান্তরিত হবে।

Year: 2025
Domain: গণমাধ্যম প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে এবং মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

গণমাধ্যম প্রতিষ্ঠান সব সাংবাদিকের প্রযোজ্য ক্ষেত্রে নিরাপত্তাসামগ্রী ও প্রশিক্ষণ নিশ্চিত করবে। পেশাগত কারণে যেকোনো মামলা-মোকদ্দমা নিরসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইনি সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

Year: 2025
Domain: গণমাধ্যম সাংবাদিকদের জন্য আর্থিক নিরাপত্তা এবং শ্রম আইন
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...