বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি করা হয়। ইশতেহারে বলা হয়েছে, “জাতীয় বিশ্ববিদ্যালয়কে আটটি আঞ্চলিক শাখায় বিভক্ত করা হবে। প্রতিটিতে একজন উপ-উপাচার্য নিয়োজিত থাকবেন, যাতে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ও পাঠক্রম যুগোপযোগী ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৯ এপ্রিল শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটি বড় ধরনের পাঠ্যক্রম সংস্কার উদ্যোগ নিয়েছে, যা তিনি বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। ২০২৬ সালের ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় ১২,০০০ কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয়। এই উদ্যোগটিকেচাহিদাভিত্তিক শিক্ষা জোরদার করা, দক্ষতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি সাথে সম্পৃক্ত করা হয়েছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
২০২৬ সালের এপ্রিল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক একাডেমিক সিদ্ধান্তের মাধ্যমে পাঠ্যক্রম সংস্কারের কাজ শুরু করে। ২৩ এপ্রিল ২০২৬ এ ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ডিগ্রি ও অনার্স কার্যক্রমে ইংরেজি ও কমিউনিকেটিভ ইংলিশ অন্তর্ভুক্ত করা হয়। ১৪ মে, একটি সংশোধিত ডিগ্রি (পাস) সিলেবাস কার্যকর করা হয়। জুলাই মাসে সব বিষয়ের দ্বিতীয় বর্ষের অনার্স শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাইড আইসিটি বাধ্যতামূলক কোর্স হিসেবে চালু করা হয়, যা ডিজিটাল দক্ষতা ও ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদার সাথে পাঠ্যক্রমেকে আরও সংযুক্ত করে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 10-Sep-26
২০২৬ সালের জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু করে। কর্মমুখী শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ চালু করা হয় এবং ১২,০০০ কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জুলাই মাসে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যবই তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি অ্যাপ্লাইড আইসিটি রিসোর্স বুক যাচাই করা হয় এবং বাধ্যতামূলক আইসিটি কোর্সের পরীক্ষক নির্ধারণের মানদণ্ড ঠিক করা হয়। সেপ্টেম্বরে কলেজগুলোকে অ্যাপ্লাইড আইসিটি পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক চিহ্নিত করতে বলা হয়। এরপর আইসিটি ব্যবহারিক পরীক্ষা আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়।
মতামত
-
নীতিপ্রণেতারা বারবার উচ্চশিক্ষা আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধির জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আঞ্চলিক বিকেন্দ্রীকরণের দিকেও পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে, উপ-উপাচার্যসহ প্রস্তাবিত আটটি আঞ্চলিক শাখা এবং উচ্চশিক্ষা ও গবেষণায় ইউজিসির (UGC) কৌশলগত ভূমিকা জোরদার করার পদক্ষেপগুলোর বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেলে এই প্রতিশ্রুতিটি আরও পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।
তথ্যাবলী
- ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- AI-based Applied ICT course to prepare students for future jobs: NU VC
- Inclusion of English and Communicative English Courses in Degree (Pass) and Honours Programs (2024–25)
- NU to reform curriculum for job-oriented education: Milon
- PM inaugurates teachers’ training programme on job-oriented education
- জাতীয় বাজেট ২০২৬-২৭
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
- শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়