বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
প্রাতিষ্ঠানিক
সংস্কার প্রস্তাবের উৎস
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 29-Jul-26
এই সংস্কার প্রস্তাবটি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে উপস্থাপিত হয়েছে, তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 29-Jul-26
সরকার ২০২৫ সালের ৭ এপ্রিল মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ সংশোধন করে, যার ফলে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি অনলাইন নিবন্ধনের সুযোগ চালু হয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর হাইকোর্ট সরকারকে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার নির্দেশ দেন।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 29-Jul-26
২০২৬ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট সরকারকে সারা দেশে বিবাহ ও তালাক নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীয়, অনুসন্ধানযোগ্য (searchable) এবং জালিয়াতি-প্রতিরোধী (tamper-proof) ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। রায়ে নারীদের জন্য বিশেষভাবে সহজ ও স্বল্প ব্যয়ে ডিজিটাল প্রত্যয়িত কপি (certified copy) পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে এবং তিন মাসের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা ও অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়।
তথ্যাবলী