বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
স্বাস্থ্যসেবা
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 03-Aug-26
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহারে বলা হয়েছে, “দেশজুড়ে সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যাদের ৮০ ভাগ হবেন নারী।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 03-Aug-26
২০২৬ সালের ৪ মার্চ সরকার প্রতিশ্রুতিটি বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করে। এ সময় জানানো হয়, প্রস্তাবিত স্বাস্থ্যকর্মীদের ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ হবেন। পরে ৭ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাতীয় সংসদে জানান, স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ১১ জুন ২০২৬ উপস্থাপিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই প্রতিশ্রুতিকে সরকারের নীতিগত কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। বাজেট বক্তৃতায় বলা হয়, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিয়োগপ্রাপ্তদের প্রায় ৮০ শতাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা নারী ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক চিকিৎসা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক ও কমিউনিটি পর্যায়ের সেবা প্রদানে যুক্ত থাকবেন।
২০২৬ সালের ২১ জুন সরকার জানায়, এই নিয়োগ কার্যক্রম তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। পরবর্তীতে ৩০ জুন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত পদ, কর্মরত জনবল ও শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে বলে জানা যায়। এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য ছিল কোথায় কত জনবল প্রয়োজন এবং প্রস্তাবিত স্বাস্থ্যকর্মীদের কোন কোন প্রতিষ্ঠানে পদায়ন করা হবে, তা নির্ধারণ করা।
মতামত
-
২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হলেও তাঁদের নিয়োগ, প্রশিক্ষণ, বেতন-ভাতা ও কর্মস্থলে পদায়নের জন্য আলাদা কোনো সুনির্দিষ্ট বরাদ্দের তথ্য প্রকাশ করা হয়নি। সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানালেও এখন পর্যন্ত প্রকাশ্যে পাওয়া কোনো সরকারি নির্দেশিকা, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পোর্টাল বা আনুষ্ঠানিক নথিতে অনুমোদিত পদের সংখ্যা ও ধরন, প্রয়োজনীয় যোগ্যতা, বেতনকাঠামো, প্রার্থী বাছাইয়ের পদ্ধতি, জেলাভিত্তিক জনবল বণ্টন, প্রশিক্ষণের ব্যবস্থা কিংবা নিয়োগের সময়সূচি স্পষ্ট করা হয়নি।
পদগুলো স্থায়ী, চুক্তিভিত্তিক, প্রকল্পভিত্তিক নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা হবে, সেটিও এখনো স্পষ্ট নয়। একইভাবে, এই নিয়োগের মাধ্যমে বিদ্যমান শূন্যপদ পূরণ করা হবে, নাকি কমিউনিটি পর্যায়ে নতুন স্বাস্থ্যকর্মী কাঠামো গড়ে তোলা হবে—সে বিষয়েও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। প্রস্তাবিত স্বাস্থ্যকর্মীদের দায়িত্বের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, সেবাযত্ন এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এসব দায়িত্ব কার্যকরভাবে পালনের জন্য পদের ধরন, প্রশিক্ষণের মান এবং তদারকি ব্যবস্থার সুস্পষ্ট কাঠামো প্রয়োজন।
তথ্যাবলী
- ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার
- ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
- 80% of 1 lakh new healthcare workers to be women, says PM
- Gender Budget FY 2026-27
- Govt to launch door-to-door health screening program: Sakhawat
- Govt to recruit 100,000 health workers and 25,000 midwives
- জাতীয় বাজেট ২০২৬-২৭
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬