মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, “শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কনটেন্টের মাধ্যমে কারিকুলাম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ২৪ মার্চ, শিক্ষা মন্ত্রণালয় সরকারের শিক্ষা সংস্কার কার্যক্রম ও ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম অন্তর্ভুক্ত করে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানান যে, সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট এবং শিক্ষাখাত-সংশ্লিষ্ট অন্যান্য ঘোষণায়ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও ডিজিটাল শিক্ষা সুবিধা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ২০২৬ সালের ২৮ জুন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় ডিজিটাল শিক্ষা ও শিক্ষার্থীদের পর্যবেক্ষণে সহায়তার জন্য ২৫ হাজার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হবে। পাশাপাশি, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুমস্থাপন করা হবে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
২০২৬ সালের মার্চে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘Establishment of Smart Classrooms in Secondary Schools’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে একটি অফিস আদেশ জারি করে। আদেশে নির্বাচিত ১৫০টি প্রতিষ্ঠানে ৩০০টি স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপনের কথা উল্লেখ করা হয় এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 10-Sep-26
বিএনপির ‘জনগণের সরকারের ১৮০ দিন’ প্রতিবেদন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ইতোমধ্যে ৩২৭টি ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে এবং আরও ৬,৬০০টি স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় ৬৫৩টি প্রতিষ্ঠানে ১,৩১৫টি মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) মাধ্যমে আরও ৫,৯০৭টি মাদ্রাসায় ১৪,৩০৯টি ক্লাসরুম চালুর কাজ চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আগে সরবরাহ করা ৬৫ হাজার ল্যাপটপ এবং ৬২ হাজার প্রজেক্টর ও স্পিকার মেরামত করে পুনরায় ব্যবহারযোগ্য করা হয়েছে।
মতামত
    এই প্রতিশ্রুতি বাস্তবায়ন মূলত বিদ্যমান ডিজিটাল শিক্ষা অবকাঠামোর ওপর ভিত্তি করেই এগিয়ে নেওয়া হয়েছে।ফলে সরকার শিক্ষা ব্যবস্থার মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিধি বাড়ানো এবং এর ব্যবহার শক্তিশালী করার ওপরই বেশি মনোযোগ দিচ্ছে বলে প্রতীয়মান হয়। তবে মূল চ্যালেঞ্জ হলো, এই সুবিধাগুলোকে পুরোপুরিকার্যকর ও ব্যবহারোপযোগী করে তোলা, যাতে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং কাঙ্ক্ষিত শিখনফল অর্জন করা।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...