সকল নাগরিকের জন্য জীবনচক্রভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষার আইন প্রণয়ন, বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী ও প্রবীণদের জন্য সুরক্ষা নিশ্চিত করা, যাতে মাতৃত্বকালীন সুবিধা, শিশু-সহায়তা ও বয়স্ক-সেবাসহ জেন্ডার-সংবেদনশীল সামাজিক সুরক্ষাব্যবস্থা থাকবে।

বছর
2025
রিফর্ম ডোমেইন
নারী নারী
উপ-ডোমেইন
আইন ও আইনগত কাঠামো
সংস্কার প্রস্তাবের উৎস
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 29-Jul-26
এই সংস্কার প্রস্তাবটি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে উপস্থাপিত হয়েছে, তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়নি।
মতামত
    ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে গত বছরের তুলনায় নারীদের জন্য বরাদ্দের হার ১৪২% বৃদ্ধি এবং নারীদের নামে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ জেন্ডার-সংবেদনশীল সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অগ্রগতি নির্দেশ করে। ২২ জুলাই ২০২৬ তারিখে ১৩তম জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং অন্যান্য সরকারি কল্যাণমূলক কর্মসূচিকে পর্যায়ক্রমে একটি অভিন্ন “Universal Card”-এর আওতায় আনা হবে। তিনি সামাজিক সুরক্ষা সুবিধাকে রাষ্ট্রীয় অনুগ্রহ নয়, নাগরিকের অধিকার হিসেবে উল্লেখ করেন।

    তবে এসব উদ্যোগ এখনো সকল নাগরিকের জন্য জীবনচক্রভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিতকারী একটি সমন্বিত আইন প্রণয়নের সমতুল্য নয়। প্রস্তাবে উল্লিখিত মাতৃত্বকালীন সুবিধা, শিশু-সহায়তা, প্রবীণসেবা এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও আদিবাসীদের জন্য আইনগতভাবে নিশ্চিত ও সমন্বিত সুরক্ষা কীভাবে Universal Card-এর আওতায় অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে বিস্তারিত কাঠামো এখনো প্রকাশিত হয়নি।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...