বছর
2000
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে এই অঙ্গীকারটি করা হয়। ইশতেহারে বলা হয়েছে, “শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হবে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান যে, মুখস্থবিদ্যার পরিবর্তে সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করতে সরকার একটি আইটেম-ব্যাঙ্ক এবং ব্লুপ্রিন্ট-ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু করার লক্ষ্যে কাজ করছে। পরবর্তীতে ২০২৬ সালের ৩ মার্চ, শিক্ষামন্ত্রী বলেন যে, বর্তমান পাঠ্যপুস্তকগুলো সংশোধন করে একটি নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হবে; যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অন্যান্য দক্ষতার বিকাশে সহায়তা করার জন্য নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা থাকবে।
মতামত
-
বর্তমান সরকার তার প্রস্তাবিত শিক্ষাক্রম সংস্কার এবং ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতার মাধ্যমে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাজেট বক্তৃতায় সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান এবং প্রয়োগভিত্তিক শিক্ষার ওপর পুনরায় জোর দেওয়া হয়েছে; যার পাশাপাশি নেতৃত্ব, উদ্ভাবন ও দলগত কাজের মতো বাস্তব জীবনের দক্ষতা অর্জনের বিষয়টিও এসেছে। এতে দক্ষ শিক্ষক, গবেষণা ও উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাক্রমের পাশাপাশি বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চার মতো ক্লাবভিত্তিক কার্যক্রমকেও গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।
সম্পূরক উদ্যোগ হিসেবে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপজেলা/থানা, জেলা ও জাতীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ প্রস্তাব এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের বাস্তব সুযোগ দেওয়া হয়। উল্লেখ্য, কর্মসূচিটি আগে থেকে চলমান থাকা ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS) এবং ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (LAISE)-এর আওতায় বাস্তবায়িত হয়েছে।