সুশিক্ষায় মেধাবী শিক্ষক

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “গণিত, বিজ্ঞান, তৃতীয় ভাষা, ক্রীড়া, সংস্কৃতি, আইটি ও কারিগরি সহ সকল বিষয়ে মেধাবী তরুণদের শিক্ষকতা পেশায় আগ্রহী করে গড়ে তুলে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান সকল ক্যাডার ও নন-ক্যাডার শিক্ষকদের পর্যায়ক্রমে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে।”
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ১৭ মার্চ, উপজেলা পর্যায়ে ছয়টি খেলার প্রতিটির জন্য তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে বলে জানা যায়। ২৯ মার্চ, এনটিআরসিএ এমপিওভুক্ত স্কুল ও কলেজের শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য একটি ই-রিকুইজিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে ৬০,২৯৫টি শিক্ষক পদ শূন্য বলে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের ২৩ এপ্রিল, শিক্ষামন্ত্রী সংসদে জানান, সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২,৮৪২টি শূন্য সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ২০২৬ সালের ২৬ এপ্রিল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকার যোগ্য ও দক্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ২৮ জুনের মধ্যে কারিগরি শিক্ষায় ২,২০৪টি শূন্য শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ চেয়ে সরকারি কর্ম কমিশনে চাহিদাপত্র পাঠানো হয়। ২০২৬ সালের ২ সেপ্টেম্বর, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান যে, আগামী এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ৩১ আগস্ট, মন্ত্রিসভা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর, প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর আওতায় সুবিধা পাবেন।
মতামত
    তৃতীয় ভাষা, খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি শিক্ষা ও প্রযুক্তিসংশ্লিষ্ট নতুন বিষয় চালুর ফলে বিদ্যমান শিক্ষকসংখ্যার বাইরে বিশেষায়িত শিক্ষকের চাহিদা তৈরি হতে পারে। এই চাহিদা পূরণে নতুন শিক্ষক পদ সৃষ্টি, সুনির্দিষ্ট নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ, বিদ্যমান নিয়োগপ্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন এবং অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রয়োজন হতে পারে। শিক্ষক নিয়োগ একটি নিয়মিত প্রক্রিয়া হলেও বর্তমান সরকার প্রাথমিক, মাধ্যমিক, এমপিওভুক্ত ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে এবং নিয়োগ কার্যক্রম শুরু করেছে। তবে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে এবং নিয়োগপ্রক্রিয়ায় বিলম্ব অব্যাহত আছে। ২০২৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৫ হাজার ৪৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩৪ হাজার ৫০০টিতে স্থায়ী প্রধান শিক্ষক নেই। ২০২৫ সালের আগস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত ১ হাজার ১২২টি প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এবং নিয়োগ পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়নি। পাশাপাশি, শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের জন্য সরকার প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষকদেরসহ অন্যান্য শিক্ষকের আর্থিক সুবিধা বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রবর্তনের কথা জানিয়েছেন। প্রস্তাবিত পাঠ্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় বিশেষায়িত শিক্ষক পদ সৃষ্টি ও নিয়োগের পরিকল্পনা এবং বিদ্যমান শিক্ষকসংকট নিরসনে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...