২০১১ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (SAFTA) চুক্তির আওতায় ভারতের বাজারে মালদ্বীপের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকার নজিরকে ভিত্তি হিসেবে প্রয়োগ করে, এলডিসি-উত্তরকালেও ভারতের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বহাল রাখতে দেশটির সাথে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করা। বিস্তারিত দেখুন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিএসপি প্লাস (GSP+) এবং যুক্তরাজ্যের বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (Enhanced Preference) ব্যবস্থার আওতায় তৈরি পোশাকের উৎপত্তিবিধিতে দুই ধাপে রূপান্তরের শর্ত শিথিল এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের শর্ত কমাতে ইইউ ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করা। বিস্তারিত দেখুন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বাপেক্ষা সুবিধাজনক অগ্রাধিকারমূলক বাণিজ্যব্যবস্থা ‘জিএসপি প্লাস’ (GSP+) সুবিধা নিশ্চিতকরণে ইইউ-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করা। এর আওতায় তৈরি পোশাক খাতের ওপর ইইউ-এর বিদ্যমান সুরক্ষামূলক ব্যবস্থা (safeguard measures) থেকে অব্যাহতি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা, যাতে এলডিসি-উত্তর রূপান্তরকালেও বাংলাদেশের পোশাক রপ্তানিকারকগণ জিএসপি প্লাস কাঠামোর অধীনে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে পারেন। বিস্তারিত দেখুন