রপ্তানিমূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বন্ডেড সুবিধার অধীনে শুল্কমুক্ত মধ্যবর্তী কাঁচামাল ও উপকরণ (duty-free intermediate inputs) আমদানির সুযোগ প্রবর্তন করা। বিস্তারিত দেখুন
জাতীয় শুল্কনীতি, ২০২৩ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমাসংবলিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। বিস্তারিত দেখুন
সকল বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে (BIDA, BEZA, BEPZA এবং HTPA) একটি একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনায়ন করা এবং ওয়ান-স্টপ সার্ভিস (OSS)-এর আওতা সম্প্রসারণপূর্বক ভূমি, ভবন, অগ্নিসুরক্ষা, পরিবেশগত পরিপালন ও কর ব্যবস্থার মতো প্রধান শ্রেণিসমূহের অধীনে সেবাসমূহকে সহজ ও সমন্বিতকরণ করা। বিস্তারিত দেখুন
হালনাগাদকৃত ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি (Updated DTIS)-তে চিহ্নিত ১২টি খাতভিত্তিক ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনার (sector-specific time-bound action plans) বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিত করা। বিস্তারিত দেখুন
নিট খাদ্য আমদানিকারক উন্নয়নশীল দেশগুলোর (এনএফআইডিসি) তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। বিস্তারিত দেখুন
মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) বাস্তবায়নে প্রদত্ত সহায়তা যাতে কার্যকর হয় এবং এসটিএস ও দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সে লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের (ডিপি) সহায়তা প্রদানের আগ্রহ চিহ্নিত ও মূল্যায়ন করা। বিস্তারিত দেখুন
আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (আরসিইপি)-সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা। বিস্তারিত দেখুন
বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার পর্যায়ক্রমে উন্মুক্তকরণ এবং দেশীয় শিল্প-প্রতিষ্ঠানসমূহের জন্য সঙ্গত সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘আংশিক পারস্পরিকতার নীতি’ (Less-than-full Reciprocity)-র ভিত্তিতে চীন ও ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনায় কার্যকর অগ্রগতি অর্জন ও চুক্তিগুলো চূড়ান্ত করা। বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার সংরক্ষণ, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের জন্য পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সংক্রান্ত চলমান আলোচনায় অগ্রগতি অর্জন এবং চুক্তিটি চূড়ান্ত করা বিস্তারিত দেখুন