বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
গণমাধ্যমের মালিকানা
সংস্কার প্রস্তাবের উৎস
গণমাধ্যম সংস্কার কমিশন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 20-Jul-26
গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী ও অতিথি উপস্থাপক/আলোচকদের সম্মানির ওপর যে অগ্রিম কর নেওয়া হয় তা রহিত করা উচিত।
মতামত
-
২০২৬ সালের ৮ জুন জারিকৃত এবং ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া 'উৎসে কর কর্তন বিধিমালা, ২০২৬' অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মিটিং ফি, প্রশিক্ষণ ফি এবং সম্মানী বিল থেকে ২০% হারে উৎস কর কাটার বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপটি সম্মানীর ওপর থেকে অগ্রিম কর বাতিলের বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল, তার সম্পূর্ণ পরিপন্থী। এই বিধিমালায় মিডিয়া কর্মী, শিল্পী, অতিথি উপস্থাপক বা আলোচকদের জন্য কোনো বিশেষ ছাড় বা বিবেচনার সুযোগ রাখা হয়নি। অন্যদিকে, বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী, সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক এবং লিমিটেড কোম্পানিসহ নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর দেওয়া 'মিটিং ফি, প্রশিক্ষণ ফি বা সম্মানী' থেকে ১০% হারে উৎসে কর (TDS) কর্তনের বাধ্যবাধকতা রয়েছে।
তথ্যাবলী