Search Reforms

প্রস্তাবিত সংস্কার প্রাথমিক বাস্তবায়ন শুরু আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ বাস্তবায়িত

হলফনামার ছকে দেশি—বিদেশি সম্পত্তিসহ আয়কর রিটার্নের কপি সংযোজনের বিধান অন্তর্ভুক্ত করা এবং হলফনামার তথ্য ব্যাপকভাবে প্রচার করা, যাতে ভোটাররা জেনে—শুনে—বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া হলফনামা
Status: বাস্তবায়িত
Last Update: 14-Dec-25

নির্বাচনি তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা, যাতে হলফনামা যাচাই—বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যদিকে নির্বাচনি প্রচারণার সময় কমানো, যাতে প্রার্থীর নির্বাচনি ব্যয়ে সাশ্রয় হয়।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া মনোনয়ন পত্র
Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 14-Dec-25

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতির বিধান করা এবং এক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২)(ঘ) এর অধীনে নৈতিক স্খলনজনিত অপরাধে বিচারিক আদালতে কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে আসীন ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওই পদ থেকে তিন বছর আগে অবসর গ্রহণ সংক্রান্ত আরপিও এর ধারা বাতিল করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে জামিনে মুক্তদেরকে উপযুক্ত আদালত কর্তৃক জামিন লাভের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করার বিধান করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 14-Dec-25

অভ্যাসগত ঋণখেলাপি – বিল খেলাপিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা। বিশেষত ঋণখেলাপিদের ক্ষেত্রে তাদের তামাদি ঋণ মনোনয়নপত্র জমা দেওয়ার ছয় মাস আগে পরিপূর্ণভাবে শোধ করার বিধান করা। নির্বাচনের পরে যারা আবার ঋণখেলাপি হয়েছেন তাদেরকে সংসদ সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণার বিধান করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...