দুদককে অতিদ্রুত সরকারের সহযোগিতায় বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকুরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারে সোপর্দ করতে হবে। Year: 2025 Domain: অভ্যন্তরীণ জবাবদিহিতার জন্য আন্তঃসংস্থা সমন্বয় দুর্নীতি দমন Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধির (increment) পাশাপাশি কর্মদক্ষতার জন্য দুদকের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সুনির্দিষ্ট নীতিমালার অধীনে দুদকের নিজস্ব তহবিল থেকে আর্থিক প্রণোদনা (performance bonus) দিতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন বৃহৎদুর্নীতির তদন্ত Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দুদকের নিজস্ব বেতন-কাঠামো তৈরি করতে হবে। এই বেতন-কাঠামোর আওতায় প্রাপ্য বেতনের পরিমাণ জাতীয় বেতন-কাঠামোর ন্যূনতম দ্বিগুণ হতে হবে। উপরন্তু, তদন্ত, গোপন অনুসন্ধান ও এতদসংশ্লিষ্ট কাজে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা যেন বেতনের বাইরেও পর্যাপ্ত ঝুঁকি ভাতা পায় তা নিশ্চিত করতে হবে। Year: 2025 Domain: আন্তঃসংস্থা সমন্বয় ও সহায়তা দুর্নীতি দমন Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দুদকের নিজস্ব তহবিলের (ফান্ড) ব্যবস্থা করতে হবে। সরকার অনুমোদিত বাৎসরিক বাজেটের অর্থ দুদকের তহবিলে জমা হবে। পাশাপাশি দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম ১০ শতাংশ উক্ত তহবিলে জমা হবে। Year: 2025 Domain: আর্থিক স্বায়ত্তশাসন এবং স্থায়িত্ব দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরী বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২) বিলুপ্ত করতে হবে। Year: 2025 Domain: আর্থিক স্বায়ত্তশাসন দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দুদকের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি স্থাপন করে এর আর্থিক, প্রশাসনিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং একাডেমির মাধ্যমে সকল শ্রেণির কর্মকর্তাকে নিয়মিত বিরতিতে বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে দুদকের বিদ্যমান অনুবিভাগসমূহের প্রভাব থেকে মুক্ত করে সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। Year: 2025 Domain: ডিজিটাল ফরেনসিক এবং প্রমাণের অখণ্ডতা দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ Last Update: 14-Dec-25
দুদকের সার্বিক কার্যক্রম বিশেষত অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও প্রসিকিউশন সংক্রান্ত কার্যাদি এন্ড-টু-এন্ড অটোমেশনের আওতায় আনতে হবে। Year: 2025 Domain: ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
আইনে উল্লিখিত স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে কিছুসংখ্যক স্থায়ী প্রসিকিউটর (১০ শতাংশ থেকে ২০ শতাংশ) নিয়োগের মাধ্যমে আইনের আংশিক বাস্তবায়ন শুরু করা যায় এবং পরবর্তীতে প্রতি বছর ১০ শতাংশ থেকে ২০ শতাংশ চুক্তিভিত্তিক আইনজীবীর পদ স্থায়ী প্রসিকিউটর দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে ৫-১০ বছরের মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৩৩(১) পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন প্রসিকিউশন ক্ষমতা Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক- এই প্রতিটি স্তরে সর্বোচ্চ ১০ শতাংশ পদের নিয়োগ প্রেষণে বদলির মাধ্যমে হতে পারে। তবে তদন্ত, প্রসিকিউশন বা বিচারের স্বার্থে বিচারকর্ম বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রেষণে আসা কর্মকর্তারা এই হিসাবের অন্তর্ভুক্ত হবেন না। Year: 2025 Domain: দুর্নীতি দমন প্রসিকিউশনের ক্ষমতা এবং স্বাধীনতা Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25