ভোটার তালিকা আইন সংশোধনের মাধ্যমে নির্বাচনি তফসিল ঘোষণার আগে যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। Year: 2025 Domain: নির্বাচনী প্রক্রিয়া ভোটার তালিকা হালনাগাদ Status: বাস্তবায়িত Last Update: 14-Dec-25
বাড়ি বাড়ি গিয়ে সামগ্রিক ভোটার তালিকা যাচাই ও হালনাগাদের মাধ্যমে ‘জেন্ডার গ্যাপ’—সহ অন্যান্য অসংগতির অবসান ঘটানো। Year: 2025 Domain: নির্বাচনী প্রক্রিয়া ভোটার তালিকা হালনাগাদ Status: বাস্তবায়িত Last Update: 14-Dec-25
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল নাগরিককে হালনাগাদ ছবিযুক্ত এনআইডি স্মার্টকার্ড প্রদানের লক্ষ্যে এখনই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা, যাতে ভবিষ্যতে ভোটার শনাক্তকরণে এটি ব্যবহার করা যায়। Year: 2025 Domain: জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচনী প্রক্রিয়া Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ Last Update: 14-Dec-25
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ – যার মাধ্যমে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে – জরুরি ভিত্তিতে বাতিল করা। Year: 2025 Domain: জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা নির্বাচনী প্রক্রিয়া Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ Last Update: 14-Dec-25
নিবন্ধিত রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইন, ২০০৯—এর আওতাভুক্ত করা। Year: 2025 Domain: নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
দলের তহবিল ব্যবস্থাপনায় বর্তমানে বিদ্যমান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দল কর্তৃক বাৎসরিকভাবে দাখিলকৃত অডিটেড আয়—ব্যয়ের হিসাব প্রকাশ ও নির্বাচন কমিশনে দাখিলের বিধান করা এবং কমিশনকে এগুলো অডিট করার ক্ষমতা প্রদান করা। Year: 2025 Domain: নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ Last Update: 14-Dec-25
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সংশোধিত আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক অনুসরণীয় নীতিমালার আলোকে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, এবং আশু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠনের মাধ্যমে উক্ত সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা। Year: 2025 Domain: নির্বাচনী প্রক্রিয়া সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন Last Update: 14-Dec-25
কমিশন কর্তৃক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি ও পোলিং এজেন্টদের সুরক্ষা প্রদানের বিধান করা। Year: 2025 Domain: নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়া Status: বাস্তবায়িত Last Update: 14-Dec-25
CAG ও IMED কোনো দুর্নীতি উদঘাটন করলে কিংবা সন্দেহ করলে, তা যেন দুদকের নজরে আসে এবং দুদক প্রয়োজনীয় তথ্য পেতে পারে, তা সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করতে হবে। Year: 2025 Domain: অভ্যন্তরীণ স্বচ্ছতা দুর্নীতি দমন Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি বিলুপ্ত করে একটি স্বতন্ত্র অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন করতে হবে- • প্রস্তাবিত অনুবিভাগ দুদকের নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা, গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা হতে প্রেষণে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবল সমন্বয়ে গঠিত হবে। • প্রস্তাবিত অনুবিভাগ (ক) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধির প্রতিপালন নিশ্চিত করবে ও এতদুদ্দেশ্যে প্রয়োজনবোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে (খ) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিসহ অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থি কাজের ব্যাপারে গোপন অনুসন্ধান বা ভদন্ত পরিচালনা করবে (গ) দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০০৮ অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণীর ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে এবং (ঘ) প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত শান্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেবে। Year: 2025 Domain: অভ্যন্তরীণ স্বচ্ছতা দুর্নীতি দমন Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25