মহাপরিচালক ও পরিচালক পদসমূহের (প্রেষণে বদলির মাধ্যমে নিযুক্ত মহাপরিচালক ও পরিচালক ব্যতীত) সকল নিয়োগ বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত-প্রক্রিয়ায় হতে হবে। তবে বিজ্ঞাপিত যোগ্যতার মানদন্ড পূরণকারী দুদকের অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য মহাপরিচালক পদের ৬০ শতাংশ ও পরিচালক পদের ৭৫ শতাংশ সংরক্ষিত রাখতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন মেধাভিত্তিক নিয়োগ Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত-প্রক্রিয়ায় সচিব নিয়োগের বিধান করতে হবে। তবে সরকারি চাকুরি নিয়োজিত কোনো কর্মকর্তা বিজ্ঞাপিত পদের জন্য যোগ্য বিবেচিত হলে, মাতৃসংস্থা থেকে ছুটি সাপেক্ষে তিনি দুদকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। Year: 2025 Domain: দুর্নীতি দমন নেতৃত্ব নিয়োগ Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে পর্যাপ্ত লজিস্টিক সক্ষমতাসহ দুদকের জেলা কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় উপস্থিতি Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
দুদকের মহাপরিচালকের সংখ্যা ৮ থেকে ১২ তে উন্নীত করে তাদের অধীনে নিম্নোক্ত ১২টি অনুবিভাগ গঠন করা উচিত, যথা- (১) প্রশাসন, অর্থ ও মানবসম্পদ (২) প্রতিরোধ ও গণযোগাযোগ (৩) তথ্য প্রযুক্তি (৪) প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন (৫) লিগ্যাল ও প্রসিকিউশন (৬) তদন্ত-১ (৭) তদন্ত-২, (৮) বিশেষ তদন্ত (৯) মানিলন্ডারিং (১০) গোপন অনুসন্ধান-১ (১১) গোপন অনুসন্ধান-২ এবং (১২) অভ্যন্তরীণ শৃঙ্খলা। Year: 2025 Domain: আন্তঃসংস্থা সমন্বয় ও সহায়তা দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩০৯ সংশোধনপূর্বক এটি নিশ্চিত করতে হবে যে, দুদক কর্তৃক চাহিত কোনো তথ্যাদি বা দলিলাদির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। Year: 2025 Domain: আন্তঃসংস্থা তথ্যপ্রাপ্তি দুর্নীতি দমন Stage: প্রস্তাবিত সংস্কার Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
অতি উচ্চমাত্রার দুর্নীতি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতি, বিশেষত অর্থ পাচার, তদন্তের ক্ষেত্রে দুদক কর্তৃক প্রতিটি অভিযোগের জন্য দুদকের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করতে হবে। Year: 2025 Domain: আন্তঃসংস্থা তথ্যপ্রাপ্তি ও দুর্নীতি দমন তদন্ত দুর্নীতি দমন Stage: প্রাথমিক বাস্তবায়ন শুরু Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে NBR, CID, BFIU, Directorate of Registration সহ যে সকল এজেন্সির সহযোগিতা প্রতিনিয়ত দুদকের প্রয়োজন হয়, সে সব এজেন্সিতে যথাযথ কর্তৃপক্ষের আদেশে দুদককে সহযোগিতার জন্য ফোকাল পারসন নির্দিষ্ট করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন বেসরকারি খাতের দুর্নীতি দমন কাঠামো Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে Plea bargaining ব্যবস্থার সম্ভাব্য ইতিবাচক ও নেতিবাচক ফলাফল নিবিড় পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বাস্তবসম্মত সিদ্ধান্ত-গ্রহণ করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন নির্বাচনী ও রাজনৈতিক অর্থায়ন সংস্কার Status: প্রস্তাবিত সংস্কার Last Update: 14-Dec-25
বর্তমানে দুদকের কার্যালয় রয়েছে এমন প্রতিটি জেলায় অবিলম্বে স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীকালে কোনো জেলায় দুদকের কার্যালয় স্থাপন করা হলে, দ্রুততম সময়ের মধ্যে ওই জেলায় স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। Year: 2025 Domain: দুর্নীতি দমন বিচারিক অবকাঠামো Stage: Legal/Policy Formulation Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৩২ক বিলুপ্ত করতে হবে। Year: 2025 Domain: দুদকের কার্যক্রমগত স্বায়ত্তশাসন দুর্নীতি দমন Stage: Legal/Policy Formulation Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু Last Update: 14-Dec-25