বছর
2024
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
নারীর ক্ষমতায়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 31-Jul-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি উল্লেখ করেছে যে, “ইউনিয়ন পর্যায়ে নারীদের জন্য বিশেষায়িত ‘নারী কল্যাণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হবে। এসব কেন্দ্রে নারী চিকিৎসক, আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা ভুক্তভোগী নারীদের প্রয়োজন অনুযায়ী সমন্বিত সহায়তা প্রদান করবেন।”
মতামত
-
২০২৬ সালের ১০ জুন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, সহিংসতার শিকার নারী ও শিশুদের সমন্বিত সহায়তা দিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই সেবা ৬৪ জেলা এবং দীর্ঘমেয়াদে সব উপজেলায় সম্প্রসারণের কথাও বলা হয়েছে। তবে ঘোষিত এই পরিকল্পনা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত নয়। ইউনিয়ন পর্যায়ে বিশেষায়িত নারী সহায়তা কেন্দ্র বা সেল স্থাপনের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা উদ্যোগের তথ্য পাওয়া যায়নি।
তথ্যাবলী