বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
জনপরিসরে নারীর আইন ও অধিকার
সংস্কার প্রস্তাবের উৎস
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 29-Jul-26
এই সংস্কার প্রস্তাবটি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে উপস্থাপিত হয়েছে। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারেও এ-সংক্রান্ত সরাসরি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে: “লিঙ্গভিত্তিক ও অনলাইন সহিংসতা, বিদ্বেষ ও হয়রানি বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ”, “ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা” এবং “নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 29-Jul-26
অন্তর্বর্তীকালীন সরকার ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ‘কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬’ শিরোনামে একটি অধ্যাদেশ জারি করে। এতে যৌন হয়রানিকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে অনাকাঙ্ক্ষিত ও অবমাননাকর শারীরিক, মৌখিক, অ-মৌখিক এবং অনলাইন আচরণের সব ধরনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতামত
-
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে, ২০২৬ সালের ২৯ জানুয়ারি উপদেষ্টা পরিষদ 'কর্মস্থল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬' অনুমোদন করে। তবে অধাধেশ হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক জারি হয় নি। ফলাফলস্বরূপ এটি নিয়ে আর কোনো কাজ হয় নি। পরবর্তীতে, ২০২৬ সালের ২৯ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সংসদে জানান যে 'কর্মস্থল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন, ২০২৬' প্রণয়নের উদ্যোগ চলছে। এটি নির্দেশ করে যে নির্বাচিত সরকার প্রস্তাবিত আইনি কাঠামোটি পুনরায় বিবেচনা করা শুরু করেছে। তবে, পর্যালোচিত তথ্য-প্রমাণ থেকে এটি নিশ্চিত হওয়া যায় না যে একটি সংশোধিত বিল চূড়ান্ত করা হয়েছে বা পরবর্তী সংসদ অধিবেশনে এটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে।
তথ্যাবলী