বিবাহ নিবন্ধনের তথ্য-সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্য ভাণ্ডার স্থাপন করা এবং যার জন্য জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ আবশ্যক করা। নতুন বিবাহের অনুমতি দেওয়ার আগে বিদ্যমান বৈবাহিক অবস্থা যাচাই করার ব্যবস্থা (ডিজিটাল তথ্য ভাণ্ডারের সাথে সংযুক্ত) চালু করা। View Details
যেসব লবণাক্ততাপ্রবণ ও খরা-আক্রান্ত এলাকায় নারীদের পানি সংগ্রহের জন্য বহুদূর যেতে হয়, ‘পানি আইন, ২০১৩’-এর অধীনে, সেগুলোকে ‘পানি সংকটপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করা উচিত, যা সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে। View Details
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ সংস্কার: প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ সংশোধন করে ডিজিটাল শিশু যৌন নিপীড়ন-সংক্রান্ত উপাদান ও ডিজিটাল অসম্মতিপূর্ণ পর্নোগ্রাফিকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা। অনলাইন ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত করার জন্য পর্নোগ্রাফির সংজ্ঞায় ডিজিটাল পর্নোগ্রাফি, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন-সংক্রান্ত উপাদান এবং ডিজিটাল অসম্মতিপূর্ণ পর্নোগ্রাফির সংজ্ঞা সংযোজন করা। View Details
রাষ্ট্র শিশু শ্রম, কিশোর শ্রম এবং জোরপূর্বক শ্রম নির্মূল করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অগ্রিম বাধ্যবাধকতাসহ অন্যান্য পদ্ধতির মাধ্যমে জোরপূর্বক শ্রমের সকল রূপ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। View Details
যৌন হয়রানিসহ সকল প্রকার হয়রানি ও সহিংসতা থেকে সুরক্ষার অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল কারখানা ও প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ সেল এবং বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা অপরিহার্য। রাষ্ট্র ILO কনভেনশন ১৯০ এর অনুমোদন করবে। View Details
মর্যাদাপূর্ণ কর্মপরিবেশের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের শ্রেণি, লিঙ্গ, জাতি ও নৃগোষ্ঠীভিত্তিক অবমাননাকর ও ক্ষমতাকেন্দ্রিক ভাষার ব্যবহার বন্ধ করতে হবে। শ্রম আইনে “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ ব্যবহার করবে। কর্মস্থলে “তুই–তুমি” ধরনের অনানুষ্ঠানিক সম্বোধনের ব্যবহার বন্ধ করতে হবে। শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট ও আপিল বিভাগসহ সকল বিচারিক প্রতিষ্ঠানে বাংলার ব্যবহার উৎসাহিত করতে হবে। View Details
রাষ্ট্র শ্রমখাতের সকল ক্ষেত্রে, যার মধ্যে মজুরি, ট্রেড ইউনিয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর অন্যান্য দিক সহ সমান অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবে। পাহাড়ি ও সমতল অঞ্চলে আদিবাসী এবং বহুজাতিক শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিশ্চিত করা হবে। View Details
রাষ্ট্র একটি সম্প্রীতিপূর্ণ ও সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, নিয়োগকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করবে এবং সংলাপের জন্য একটি কার্যকর কাঠামো ও প্রক্রিয়া গড়ে তুলবে। View Details
দায়বদ্ধ শ্রম প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি আইনগত সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠন করা প্রয়োজন। স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে, শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে অবিলম্বে একটি ‘জাতীয় সামাজিক সংলাপ ফোরাম’ গঠনের উদ্যোগ নিতে হবে। View Details
রাষ্ট্র উদ্যোগ নেবে যাতে সকল শ্রমিকের জন্য সর্বজনীন সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত হয় (কর্মস্থলে দুর্ঘটনা, মৃত্যু, অক্ষমতা, অসুস্থতা, অবসর, মাতৃত্বকালীন সুবিধা বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি)। View Details