নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে যে, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কমনরুম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংবলিত বিশেষ ‘ভেন্ডিং মেশিন’ স্থাপনের প্রয়াস নেওয়া হবে”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 18-Oct-26
২০২৬-২৭ অর্থবছরের জেন্ডার বাজেট প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সরবরাহের লক্ষ্যে ভেন্ডিং মেশিন স্থাপনের বিষয়টি সরকারের প্রস্তাবিত কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাসংশ্লিষ্ট এই কার্যক্রমের প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে (SHED) চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, সহযোগী সংস্থা হিসেবে আরও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের নাম উল্লেখ করা হয়েছে।
মতামত
    স্থানীয় পর্যায়ে এ ধরনের কিছু উদ্যোগের বাস্তবায়ন দেখা গেছে। লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ সদর, বাঘা, ধনবাড়ী, হাতীবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বাহুবল, রহনপুর, গফরগাঁও ও পূর্বধলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন স্থাপনের খবর পাওয়া গেছে। এ ছাড়া ২০২৬ সালের আগস্টে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা’ মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সাতটি মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের তথ্য জানায়। তবে এটি ছিল বেসরকারি খাতের নিজস্ব উদ্যোগ, যা সরকারের ইশতেহার বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়নি।
    এসব উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা সুবিধা পেলেও, এগুলোকে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে সমন্বিত কোনো জাতীয় কর্মসূচির আওতায় আনা হয়নি। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম স্থাপনে এখন পর্যন্ত কোনো জাতীয় পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...