নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ

বছর
2026
রিফর্ম ডোমেইন
ম্যানিফেস্টো ওয়াচ ম্যানিফেস্টো ওয়াচ
শিক্ষা শিক্ষা
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে যে, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কমনরুম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংবলিত বিশেষ ‘ভেন্ডিং মেশিন’ স্থাপনের প্রয়াস নেওয়া হবে”।
মতামত
    যদিও এই প্রস্তাবের সুনির্দিষ্ট প্রেক্ষিতে প্রকাশ্যে যাচাইযোগ্য কোনো সরকারি প্রজ্ঞাপন, দেশব্যাপী কর্মপরিকল্পনা বা নির্দিষ্ট সরকারি কর্মসূচির তথ্য পাবলিক ডোমেইনে চিহ্নিত করা যায়নি, তবে স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে সরকারি সহায়তায় কিছু উদ্যোগ বাস্তবায়ন ঘটেছে। ২০২৬ সালের ২৫ জুন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) একটি উদ্যোগের আওতায় হাতিবান্ধা উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। ২০২৬ সালের ১৭ জুলাই পর্যন্ত গফরগাঁও পৌরসভাও চারটি স্কুল ও কলেজে ভেন্ডিং মেশিন স্থাপনের তথ্য প্রকাশ করে এবং পর্যায়ক্রমে তা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় 'নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ' প্রতিশ্রুতিটি পুনরায় তুলে ধরা হয়, যা এ বিষয়ে ধারাবাহিক নীতিগত মনোযোগ নির্দেশ করে।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...