পার্বত্য এলাকা ও অন্যান্য প্রান্তিক (ভৌগোলিকভাবে দুর্গম ও প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ) এলাকার কিশোরীদের প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যে তাদের জন্য বিশেষ ব্যবস্থার বিধান রেখে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন ২০২০’ সংশোধন করা। View Details
সকল পর্যায়ের ক্রীড়া কর্মকাণ্ড ও কাঠামোতে নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে উল্লেখ করে ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮’ সংশোধন করা। View Details
নিবন্ধিত হতে হলে ব্যক্তিমালিকানাধীন ব্যবসার বোর্ড, সরকারি সংস্থা ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে নিজস্ব যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত নীতিনির্ধারণী ক্ষেত্রে কমপক্ষে ৪০ শতাংশ নারী অন্তর্ভুক্ত করা। View Details
পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত স্থানীয় শাসনব্যবস্থা বলবৎ থাকবে এবং হেডম্যান বা কারবারিদের মধ্যে থেকে স্থানীয় সরকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। এসব প্রতিষ্ঠানে অন্তত এক-তৃতীয়াংশ নারী-প্রতিনিধিত্ব নিশ্চিত করা। View Details
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ সংস্কার: প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ সংশোধন করে ডিজিটাল শিশু যৌন নিপীড়ন-সংক্রান্ত উপাদান ও ডিজিটাল অসম্মতিপূর্ণ পর্নোগ্রাফিকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা। অনলাইন ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত করার জন্য পর্নোগ্রাফির সংজ্ঞায় ডিজিটাল পর্নোগ্রাফি, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন-সংক্রান্ত উপাদান এবং ডিজিটাল অসম্মতিপূর্ণ পর্নোগ্রাফির সংজ্ঞা সংযোজন করা। View Details
‘বাংলাদেশ সরকারি কর্মচারী আইন ২০১৮’, সরকারি কর্মচারী ছুটি ও অন্যান্য আইন ও বিধিমালা পর্যালোচনা করে এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশ ও আন্তর্জাতিক নীতিমালার আলোকে নারী-পুরুষ সমতা, বৈষম্য নিরসন, যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি প্রভৃতি বিষয়ে সুনির্দিষ্ট ধারা পরিবর্তন বা অন্তর্ভুক্ত করে অনুমোদন ও বাস্তবায়ন করা। View Details