‘বাংলাদেশ সরকারি কর্মচারী আইন ২০১৮’, সরকারি কর্মচারী ছুটি ও অন্যান্য আইন ও বিধিমালা পর্যালোচনা করে এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশ ও আন্তর্জাতিক নীতিমালার আলোকে নারী-পুরুষ সমতা, বৈষম্য নিরসন, যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি প্রভৃতি বিষয়ে সুনির্দিষ্ট ধারা পরিবর্তন বা অন্তর্ভুক্ত করে অনুমোদন ও বাস্তবায়ন করা। বিস্তারিত দেখুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৯, ২৭, ২৮ ও ২৯ অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য-নিরসনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়ন করা এবং এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা। বিস্তারিত দেখুন
শিশুর সর্বোত্তম স্বার্থের ওপর গুরুত্বারোপ করে পিতার ন্যায় মাতার সমান অভিভাবকত্বের স্বীকৃতি প্রদান করা এবং অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে মাতার স্বয়ংক্রিয় অভিভাবকত্বের অধিকার প্রদান করা, বিশেষ করে যখন পিতা অনুপস্থিত, অযোগ্য বা অনিচ্ছুক। বিস্তারিত দেখুন
একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, যা বিবাহ, বিবাহবিচ্ছেদ, অভিভাবকত্ব ও উত্তরাধিকার-সংক্রান্ত সকল বিষয়ে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। বিস্তারিত দেখুন
নারী-উন্নয়ন বিষয়ক জাতীয় পরিষদ পুনর্গঠন করা এবং এর কর্মপরিধি পর্যালোচনামূলক সংশোধন করা। বিস্তারিত দেখুন
একটি স্বতন্ত্র ও স্বাধীন জাতীয় নারী কমিশন প্রতিষ্ঠার প্রস্তাবনা তৈরি এবং রাষ্ট্রপ্রধান কর্তৃক অধ্যাদেশ জারি করা। বিস্তারিত দেখুন