বয়সের সাথে সঙ্গতিপূর্ণ সমন্বিত যৌন শিক্ষা প্রদান নিশ্চিত করা। সমন্বিত যৌন শিক্ষা পাঠ্যসূচিতে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও জরায়ু ক্যান্সার ইত্যাদি বিষয় মেয়ে ও ছেলে-শিক্ষার্থী, উভয়ের সাথেই আলাদা করে আলোচনা করা। যৌন শিক্ষার বিষয়ে মেয়ে-শিক্ষার্থীদের নারী-শিক্ষক এবং ছেলে-শিক্ষার্থীদের পুরুষ-শিক্ষক কর্তৃক পাঠদানের ব্যবস্থা করা। এটি নিশ্চিত করার জন্য প্রতিটি বিদ্যালয়ে বাছাইকৃত কমপক্ষে ৪ জন শিক্ষককে যৌন শিক্ষা প্রদান-সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, পুরুষ ও নারী শিক্ষকদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষক-অভিভাবক সভায় এ বিষয়ে আলোচনা করা। View Details
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ডিজিটাল সাক্ষরতা, অনলাইন ও সাইবার নিরাপত্তা, অনলাইন ও সাইবার পরিসরে সহিংসতা, অনলাইন মাধ্যম ও প্রযুক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার, বিভিন্ন অপ্রচলিত পেশায় (যেমন—প্রযুক্তি, গণমাধ্যম, ক্রীড়া ইত্যাদি) নারীর অংশগ্রহণ ও অবস্থান, নারী নেতৃত্বের গুরুত্ব, জলবায়ু পরিবর্তন ও পরিবেশসুরক্ষা-সম্পর্কিত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। View Details
নারী-পুরুষ সমতা সম্পর্কে সরকারের পারফরম্যান্সের সূচক সম্প্রসারণ করে টেকসই উন্নয়ন অভীষ্ট থেকে আরও সূচক নির্ধারণ করা। পরিবীক্ষণের উদ্দেশ্যে নারী-পুরুষ সমতা ফলাফলের সূচকের একটি সংকলন সব খাতের জন্য নির্ধারণ করে জাতীয় পর্যায়ে সূচকগুলোর একটি তালিকা চিহ্নিত করে পর্যবেক্ষণ করা। View Details
অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কার্যপরিধি সংশোধন করে তাদের নীতি, পরিকল্পনা ও কর্মসূচিতে নারী-পুরুষ সমতা ও উন্নয়নের কাজ স্পষ্ট করার প্রস্তাবনা দেওয়া এবং অনুমোদনের ব্যবস্থা নেওয়া। View Details
শিশু ও নারীবান্ধব বিশেষায়িত আদালত প্রতিষ্ঠা করা, যেখানে ব্যক্তিগত শুনানির স্থান এবং প্রয়োজনের ভিত্তিতে পৃথক সুবিধা থাকবে। View Details
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম দক্ষভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট কার্যপরিধি, দক্ষ মানবসম্পদ, বাজেট ও সহায়ক সেবাসহ দুটি পৃথক উইং প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ। View Details
বিবাহ নিবন্ধনের তথ্য-সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্য ভাণ্ডার স্থাপন করা এবং যার জন্য জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ আবশ্যক করা। নতুন বিবাহের অনুমতি দেওয়ার আগে বিদ্যমান বৈবাহিক অবস্থা যাচাই করার ব্যবস্থা (ডিজিটাল তথ্য ভাণ্ডারের সাথে সংযুক্ত) চালু করা। View Details
অনলাইন অপরাধের ক্রমবর্ধমান সংখ্যা, বিশেষ করে নারীর প্রতি প্রযুক্তি-উদ্ভূত লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা যেসব জেলায় বেশি, সেসব জেলাকে অগ্রাধিকার দিয়ে সাইবার ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা। View Details