বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
স্বাধীনতা
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদনে উল্লেখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 08-Nov-26
২০২৬ সালের ২১ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে পেশাগতভাবে মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের লক্ষ্যে আইনি, নীতিগত ও পদ্ধতিগত সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে।
২০২৬ সালের ৮ নভেম্বর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার বিবিএসকে একটি সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়। তিনি জানান, বিবিএস যাতে কোনো হস্তক্ষেপ ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করতে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
২০২৬ সালের ৮ নভেম্বর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার বিবিএসকে একটি সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়। তিনি জানান, বিবিএস যাতে কোনো হস্তক্ষেপ ছাড়াই তার দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করতে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
মতামত
-
কমিটির কার্যপরিধি প্রস্তাবটির পেশাগত স্বাধীনতার দিকটির সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ, জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে পেশাদারত্বের সঙ্গে মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নিশ্চিত করতে আইনি, নীতিগত ও পদ্ধতিগত সুপারিশ প্রণয়নের দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে। তবে কমিটির কার্যপরিধিতে জাতীয় পরিসংখ্যান সংস্থার প্রাতিষ্ঠানিক স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে সংস্থাটির প্রশাসনিক, আর্থিক বা কারিগরি স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট কোনো পদক্ষেপও নির্ধারণ করা হয়নি। সাম্প্রতিক সময়ে, ২০২৬ সালের ৮ নভেম্বর জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পাশাপাশি সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনও বিবিএসের অধিকতর পেশাগত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করেন। এটি বিবিএসের স্বাধীনতা জোরদার করা এবং সরকারি পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশে হস্তক্ষেপ হ্রাস করার ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে 'প্রধান পরিসংখ্যানবিদ' পদে একজন পেশাদার ব্যক্তিকে নিয়োগ এবং তাঁকে 'পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা কমিশন'-এর কাছে জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, স্ট্যাটিসটিকস বাংলাদেশের (স্ট্যাটবিডি) স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান পরিসংখ্যানবিদকে প্রয়োজনীয় এখতিয়ার দিতে পরিসংখ্যান আইন, ২০১৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান কার্যবণ্টন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
তথ্যাবলী