সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি ও তা সহজতর করা।

বছর
2025
রিফর্ম ডোমেইন
তথ্য
উপ-ডোমেইন
অভিগম্যতা
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়িত
বাস্তবায়িত
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 25-Oct-26
২০২৬ সালের ২১ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নিশ্চিত করতে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করে। কমিটির কার্যপরিধি অনুযায়ী, বিবিএস সংস্কারের জন্য সুপারিশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং তাঁদের মতামত গ্রহণের ক্ষমতা কমিটিকে দেওয়া হয়।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 25-Oct-26
২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) সহায়তাপুষ্ট সিবিএসএসপি প্রকল্পের আওতায় তৈরি মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাবের জন্য একটি পৃথক আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) প্রকাশ করে। এতে ল্যাবের পরিচালনা ও প্রবেশাধিকারসংক্রান্ত ব্যবস্থা নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে আনুষ্ঠানিক আবেদন ও অনুমোদন প্রক্রিয়া, গোপনীয়তা রক্ষার শর্ত, ল্যাবে সশরীরে প্রবেশের নিয়ম, নির্ধারিত কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারের ব্যবস্থা এবং বিশ্লেষণের ফলাফল প্রকাশের আগে বাধ্যতামূলক গোপনীয়তা যাচাই। পাশাপাশি, এসওপিতে ল্যাব পরিচালনার পদ্ধতি, ব্যবহারকারীদের দায়িত্ব, আবেদন ফরম, তথ্য প্রকাশসংক্রান্ত যাচাই তালিকা এবং প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থাপনা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ল্যাবটি পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 25-Oct-26
২০২৬ সালের ২২ জুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব চালু করে। এটি একটি নিরাপদ গবেষণা সুবিধা, যেখানে অনুমোদিত গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও অন্যান্য ব্যবহারকারী সশরীরে উপস্থিত হয়ে নাম-পরিচয়মুক্ত শুমারি ও জরিপের মাইক্রোডেটা ব্যবহার ও বিশ্লেষণ করতে পারেন। ল্যাবটি গবেষণার জন্য ডেটায় প্রবেশাধিকারের একটি নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করেছে এবং টাস্কফোর্সের প্রস্তাবিত ‘রিসার্চ ভিজিটর রুম’ প্রতিষ্ঠার সুপারিশ বাস্তবায়নে কার্যকর অগ্রগতি এনেছে। এ ছাড়া ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়ায় বিবিএসের প্রস্তাবিত ডেটায় প্রবেশাধিকার কাঠামোর অংশ হিসেবে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়ায় ল্যাবটিকে সশরীরে উপস্থিত হয়ে গবেষণা পরিচালনার একটি নিরাপদ পরিবেশ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে সংবেদনশীল মাইক্রোডেটা নিরাপদে বিশ্লেষণের জন্য বিবিএসের মাধ্যমে ল্যাব প্রতিষ্ঠা ও পরিচালনার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, ল্যাবে প্রবেশাধিকার, নিরাপত্তা, অনুমোদন ও পরিচালনাসংক্রান্ত প্রক্রিয়া পৃথক নির্দেশিকা ও আদর্শ পরিচালন পদ্ধতির (এসওপি) মাধ্যমে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
মতামত
    মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যা টাস্কফোর্সের প্রস্তাবিত পৃথক ‘রিসার্চ ভিজিটর রুম’ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ল্যাবটি পরিচালনার জন্য একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। এর মধ্যে রয়েছে আবেদন ও অনুমোদন প্রক্রিয়া, নির্ধারিত কার্যসময়, গবেষণার জন্য পৃথক কম্পিউটার ও বিশ্লেষণমূলক সফটওয়্যার এবং গোপনীয়তা রক্ষা ও গবেষণার ফলাফল পর্যালোচনার পদ্ধতি। তবে ল্যাবটি শুধু অনুমোদিত গবেষক ও অন্যান্য যোগ্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। এখানে সশরীরে উপস্থিত হয়ে ডেটা বিশ্লেষণ করতে হয়; দূরবর্তী স্থান থেকে প্রবেশাধিকারের সুযোগ নেই। ফলে প্রস্তাবটির এই অংশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ল্যাবটি বৃহত্তর পরিসরে দর্শনার্থীদের সেবা দেওয়ার পরিবর্তে মূলত অনুমোদিত গবেষকদের নিরাপদে মাইক্রোডেটা ব্যবহারের সুযোগ প্রদান করছে। এ ছাড়া বিবিএস একটি সমন্বিত পরিসংখ্যান ডেটা ওয়্যারহাউস (আইএসডিডব্লিউ) তৈরির কাজ করছে। ২০২৭ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে এর পাইলট কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং ২০২৮ সালের মধ্যে এর পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব বিবিএসের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এটি চালু হলে গবেষণা ও নিয়ন্ত্রিতভাবে মাইক্রোডেটা ব্যবহারের জন্য আরও সমন্বিত, প্রমিত ও সহজলভ্য ডেটা ব্যবস্থার মাধ্যমে মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাবের কার্যক্রমে সহায়তা করতে পারে।
    উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে জাতীয় পরিসংখ্যান সংস্থার মধ্যে একটি পৃথক ওয়ান-স্টপ সেবাকেন্দ্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী, আবেদনকারী ও দর্শনার্থীদের সশরীরে এবং অনলাইনে সেবা প্রদান করা হবে। পাশাপাশি, একটি পৃথক রিসার্চ ভিজিটর রুম প্রতিষ্ঠা, বার্ষিক অংশীজন সম্মেলন আয়োজন এবং তরুণ পেশাজীবীদের জন্য আনুষ্ঠানিক ইন্টার্নশিপের সুযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পরিসংখ্যান প্রকাশের সময়সূচি সম্পর্কে পূর্বধারণা নিশ্চিত করতে প্রতিবছর একটি ডেটা প্রকাশপঞ্জি প্রকাশের কথাও বলা হয়েছে।
    ‘ডেটা ও মাইক্রোডেটা প্রকাশ ও প্রবেশাধিকার নীতিমালা, ২০২৬’-এর খসড়াতেও মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাবসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ৭ অক্টোবর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) খসড়া নীতিমালাটি চূড়ান্ত করার লক্ষ্যে ১২ অক্টোবর নির্ধারিত একটি আন্তঃমন্ত্রণালয় সভার বিজ্ঞপ্তি জারি করে। এ থেকে বোঝা যায়, ওই সময়েও নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া চলমান ছিল।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...