বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
সক্ষমতা
সংস্কার প্রস্তাবের উৎস
পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালীকরণ টাস্কফোর্সের প্রতিবেদন
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 25-Oct-26
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
-
পঞ্চবার্ষিক সংস্কার ও উন্নয়ন কৌশলগত কাঠামোতে (জুলাই ২০২৬–জুন ২০৩১) একটি পৃথক বিশেষায়িত পরিসংখ্যান প্রশিক্ষণ একাডেমির অভাবকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘাটতি দূর করতে জাতীয় পরিসংখ্যান সংস্থার নেতৃত্বে একটি পৃথক বিশেষায়িত পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে।
তবে বিদ্যমান প্রশিক্ষণকেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর একাডেমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ধরনের রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো, জনবল, পরিচালনব্যবস্থা ও প্রতিবেদন দাখিলের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, টাস্কফোর্সের প্রস্তাবে তিনটি প্রধান উপাদান নিয়ে একটি কাঠামোবদ্ধ প্রশিক্ষণপঞ্জি প্রণয়নের কথা বলা হয়েছে। এগুলো হলো নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য পরিচিতিমূলক প্রশিক্ষণ, কর্মরত কর্মকর্তাদের প্রতিটি পদোন্নতির পর পুনঃপ্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং শীর্ষ ব্যবস্থাপনার জন্য ডেটা নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি, একাডেমির কার্যক্রম ও কর্মসম্পাদন সম্পর্কে রেক্টরকে প্রতিবছর ‘পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা কমিশন’-এর কাছে একটি বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
তথ্যাবলী