বছর
2026
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
সংস্কার প্রস্তাবের উৎস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার ২০২৬
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 10-Sep-26
এই প্রতিশ্রুতিটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারে বিএনপি উল্লেখ করেছে যে, “নতুনকুঁড়ি কোরআন তেলাওয়াত প্রবর্তন করা হবে”।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 10-Sep-26
২০২৬ সালের ১৭ মার্চ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ঘোষণা করেন যে, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন পদক্ষেপের আওতায় সরকার একটি "নতুন কুঁড়ি" সংস্কৃতি, ক্রীড়া ও কুরআন তেলাওয়াত উদ্যোগ গ্রহণ করেছে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 29-Oct-26
২০২৬ সালের জুনে ইসলামিক ফাউন্ডেশন একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে। এতে ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মধ্যে অংশগ্রহণের নিয়ম এবং জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত প্রতিযোগীদের জন্য নেওয়া ব্যবস্থা উল্লেখ ছিল। এরপর ১৮ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৭’-এর নির্দেশিকা প্রকাশ করে। এতে প্রতিযোগীদের বয়স অনুযায়ী তিনটি বিভাগ রাখা হয়েছে: অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৮ বছর। এই তিন বিভাগে যথাক্রমে তাজবিদসহ কোরআনের ১০, ২০ ও ৩০ পারা মুখস্থ করার বিষয় রয়েছে। নির্দেশিকায় নিবন্ধনের শর্ত, প্রতিযোগিতার ধাপ, বাস্তবায়নের সময়সূচি এবং জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য মোট সাড়ে ১৩ লাখ টাকার পুরস্কারের কথাও বলা হয়েছে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 29-Oct-26
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জানায়, ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর নিবন্ধন চলবে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী অংশগ্রহণকারীদের জন্য আলাদা একটি প্রতিযোগিতা হিসেবে কিরাত (কোরআন তিলাওয়াত) রাখা হয়েছে। এর বাইরে ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৭’-এর নিবন্ধন পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১ নভেম্বর শুরু হয়, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতাটি ২০২৬ সালের ডিসেম্বরে উপজেলা পর্যায় দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে জেলা পর্যায়ের, মার্চে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং এপ্রিলে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব হবে।
মতামত
-
বিটিভির ‘নতুন কুঁড়ি ২০২৬’-এ কিরাতকে আলাদা বিভাগ হিসেবে রাখা এবং ইসলামিক ফাউন্ডেশনের পৃথক দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা—দুটিই এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতির ইঙ্গিত দেয়। ইসলামিক ফাউন্ডেশনের আনুষ্ঠানিক নির্দেশিকায় ধাপে ধাপে সাজানো একটি প্রতিযোগিতা প্রক্রিয়া ঠিক করা হয়েছে, যার নিবন্ধন শুরু হওয়ার কথা ২০২৬ সালের ১ নভেম্বর। তবে দুটি উদ্যোগের পরিধি ও ধরন আলাদা। বিটিভি গুরুত্ব দিচ্ছে কোরআন তিলাওয়াতে, অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন কোরআন মুখস্থ বা হিফজে।
তথ্যাবলী